Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

লখিমপুর নিয়ে তদন্ত কমিশন গড়ল উত্তরপ্রদেশ সরকারও

দ্য ওয়াল ব্যুরো : লখিমপুর খেরিতে (Lakhimpur kheri) কৃষক মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে সুপ্রিম কোর্ট। এর মধ্যে বৃহস্পতিবার জানা গেল, উত্তরপ্রদেশ সরকারও ওই ঘটনায় একটি তদন্ত কমিশন তৈরি করেছে। তার শীর্ষে আছেন হাইকোর্টের অবসরপ্রাপ্

লখিমপুর নিয়ে তদন্ত কমিশন গড়ল উত্তরপ্রদেশ সরকারও

শেষ আপডেট: 7 October 2021 04:45

দ্য ওয়াল ব্যুরো : লখিমপুর খেরিতে (Lakhimpur kheri) কৃষক মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে সুপ্রিম কোর্ট। এর মধ্যে বৃহস্পতিবার জানা গেল, উত্তরপ্রদেশ সরকারও ওই ঘটনায় একটি তদন্ত কমিশন তৈরি করেছে। তার শীর্ষে আছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অবনীশ কুমার আওয়াস্থি। দু'মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিশন। গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য কৃষকরা জড়ো হয়েছিলেন। এমন সময় তাঁদের জমায়েতের মধ্যে দিয়ে একটি এসইউভি চালিয়ে দেওয়া হয়। তাতে চারজন কৃষক মারা যান। ওই ঘটনাকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়লে মারা যান আরও চারজন। এর পরে মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে খুনের মামলা করেছে পুলিশ। কারণ কৃষকরা অভিযোগ করেছিলেন, এসইউভি চালাচ্ছিলেন আশিসই। সোমবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ২৫ সেকেন্ডের এক ভিডিও ক্লিপ। তাতে দেখা যায়, কৃষকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। এমন সময় তাঁদের ওপর দিয়ে আচমকাই চালিয়ে দেওয়া হল একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। ভিডিও-য় দাবি করা হয়েছে, রবিবার লখিমপুর খেরিতে কৃষক বিক্ষোভের সময় ওই ছবি তোলা হয়েছিল। গাড়ির চালকের আসনে কে আছেন, ভিডিওতে বোঝা যায়নি। ওই ভিডিও সত্যিই লখিমপুর খেরির বিক্ষোভের সময় তোলা হয়েছিল কিনা, তা নিশ্চিত করে জানায়নি পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছে, এসইউভি-র ধাক্কায় কয়েকজন কৃষক মাটিতে পড়ে গিয়েছেন। পালানোর চেষ্টা করছেন অনেকে। অপর একটি গাড়ি সাইরেন বাজিয়ে প্রথম গাড়িটির পিছু পিছু ঢুকে গেল ভিড়ের মধ্যে। কৃষকরা বলেছিলেন, রবিবার গাড়িটি আচমকা পিছন থেকে জমায়েতের মধ্যে ঢুকে পড়ে। ভিডিওতে সেরকমই দেখা গিয়েছে। এসইউভি-র রং-ও কৃষকদের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। রবিবার কৃষকরা মৃতদেহগুলির সৎকার করেননি। তাঁরা দেহগুলি ঘিরে সারা রাত বিক্ষোভ দেখান। সোমবার সকালে তাঁদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। সরকার প্রতিশ্রুতি দেয়, মৃতদের পরিবারগুলিকে ৪৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাঁরা আহত হয়েছেন, তাঁরা ক্ষতিপূরণ পাবেন ১০ লক্ষ টাকা করে। এই প্রতিশ্রুতি পাওয়ার পরে আন্দোলন তুলে নেন কৃষকরা। মৃত চার কৃষকের শেষকৃত্য করার প্রস্তুতি শুরু হয়। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে মন্ত্রী অজয়কুমার মিশ্র বলেন, যে স্পোর্টস ইউটিলিটি ভেহিকলটি চাষিদের চাপা দিয়েছিল, সেটি তাঁর ছেলেই ব্যবহার করেন। তবে চাষিদের চাপা দেওয়ার সময় তিনি গাড়িতে ছিলেন না।

```