Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ডিজিটাল মুদ্রা অর্থনীতির কী উপকার করবে, বোঝালেন মোদী

দ্য ওয়াল ব্যুরো : ভারতের নতুন ব্লকচেন (Blockchain) নির্ভর ডিজিটাল কারেন্সি (Digital currency) হবে ভারতীয় টাকারই এক ধরনের প্রতিরূপ। বাজেটের পরদিন এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর কথায়, রিজার্ভ ব্যাঙ্ক যেমন ট

ডিজিটাল মুদ্রা অর্থনীতির কী উপকার করবে, বোঝালেন মোদী

শেষ আপডেট: 2 February 2022 09:50

দ্য ওয়াল ব্যুরো : ভারতের নতুন ব্লকচেন (Blockchain) নির্ভর ডিজিটাল কারেন্সি (Digital currency) হবে ভারতীয় টাকারই এক ধরনের প্রতিরূপ। বাজেটের পরদিন এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর কথায়, রিজার্ভ ব্যাঙ্ক যেমন টাকা নিয়ন্ত্রণ করে, তেমন ডিজিটাল কারেন্সিও নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় ব্যাঙ্কই। বুধবার বিজেপি-র কয়েকজন কর্মকর্তার সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করেন মোদী। তাঁর দাবি, বাজেট হয়েছে জনমুখী। তাতে ডিজিটাল কারেন্সির কথা বলা হয়েছে। মুদ্রার বাজার ক্রমশ বদলে যাচ্ছে। সরকারকে নিয়মিত ক্রিপ্টোকেরেন্সি, নন ফাঙ্গিবল টোকেন এবং অন্যান্য ডিজিটাল সম্পদ নিয়ে কাজ করতে হচ্ছে। মোদী জানান, ডিজিটাল কারেন্সির সঙ্গে টাকার লেনদেন করা যাবে। কারণ দু’টি মুদ্রার মধ্যে মূল্যের দিক থেকে কোনও পার্থক্য থাকবে না। কেবল তাদের রূপ হবে আলাদা। ডিজিটাল মুদ্রা চালু হলে ডিজিটাল অর্থনীতি শক্তিশালী হবে। প্রধানমন্ত্রীর কথায়, “আজকের সংবাদপত্রে কেন্দ্রীয় ব্যাঙ্কের ডিজিটাল কারেন্সি নিয়ে অনেক কিছু লেখা হয়েছে। এই ডিজিটাল মুদ্রা হবে আমাদের টাকার ভার্চুয়াল রূপ।” মোদী বলেন, গত সাত বছর ধরে সরকার যে নীতি নিয়ে চলছে, বাজেটে তারই প্রতিফলন ঘটেছে। প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের মনে করিয়ে দেন, করোনা অতিমহামারী শেষ হওয়ার পরে বদলে যাবে বিশ্বব্যবস্থা। বর্তমানে ভারতের সম্পর্কে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি অনেকাংশে বদলেছে। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে আমাদের আরও দ্রুত এগোতে হবে। https://twitter.com/BJP4India/status/1488762463047024641 মোদী বলেন, ভারতকে আত্মনির্ভর হতেই হবে। আমাদের দেশীয় অর্থনীতি ক্রমাগত আধুনিকীকরণের পথে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৩৯ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন। সেখানেই তিনি ঘোষণা করেন, শীঘ্রই আসছে ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা। গতবছর জুলাই মাসে রিজার্ভ ব্যাঙ্কও জানিয়েছিল, ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল কারেন্সি আনা হচ্ছে।

```