Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

খোলা নর্দমায় তিন বছরের শিশু! ২৪ ঘণ্টার বেশি চলেছে উদ্ধারকাজ, এখনও মেলেনি খোঁজ

দ্য ওয়াল ব্যুরো: খোলা নর্দমায় পড়ে তলিয়ে গেল বছর তিনের এক শিশু! পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ মুম্বইয়ের শহরতলি গোরেগাঁওয়ের আম্বদকর নগরের এই ঘটনাটি সম্পূর্ণ ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। খবর পাওয়ার পর থেকেই শুরু হয় উদ্ধার

খোলা নর্দমায় তিন বছরের শিশু! ২৪ ঘণ্টার বেশি চলেছে উদ্ধারকাজ, এখনও মেলেনি খোঁজ

শেষ আপডেট: 12 July 2019 03:11

দ্য ওয়াল ব্যুরো: খোলা নর্দমায় পড়ে তলিয়ে গেল বছর তিনের এক শিশু! পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ মুম্বইয়ের শহরতলি গোরেগাঁওয়ের আম্বদকর নগরের এই ঘটনাটি সম্পূর্ণ ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। খবর পাওয়ার পর থেকেই শুরু হয় উদ্ধার কাজ, এখনও পর্যন্ত শিশুটিকে পাওয়া যায় নি। বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে উদ্ধার কাজেও। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গোরেগাঁওয়ের একটি ব্যস্ত রাস্তা দিয়ে বাচ্চাটি একাই হাঁটছিল! বুঝতে না পেরে আচমকা পিছলে ড্রেনে পড়ে যায় সে। ওখানটায় টেলিফোন লাইনের অনেকগুলি বাক্স রাখা ছিল, যার আড়ালে চাপা পড়ে গেছিল খোলা নর্দমাটি। শিশুটির পড়ে যাওয়া কেউ-ই দেখতে পায়নি, রাস্তা দিয়ে যেমন গাড়ি চলে সে রকমই চলছিল। কিছু ক্ষণের মধ্যে ঘটনাটি জানাজানি হতে মুম্বই দমকল বাহিনী এসে কাজ শুরু করে। দমকলের সঙ্গে যোগ দেয় পুলিশ, অ্যাম্বুল্যান্স এবং একটি মেডিক্যাল টিমও। ডিজাসটার ম্যানেজমেন্ট ইউনিটের এক মুখপাত্র বলেন, "তখন বেশ রাত হয়েছে। ঘরের বাইরে একাই বেরিয়ে পড়েছিল বাচ্চা ছেলেটা। ঘুরতে ঘুরতে গোরেগাঁও-মালাড রোডের একটি খোলা নর্দমায় পড়ে যায় সে।" দেখুন সিসিটিভি ফুটেজ। https://twitter.com/ANI/status/1149150178475151362 এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে সরকারের দিকে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবম কংগ্রেস দাবি করেছে, ওই এলাকার পুর-দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদেরই গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। এক বিরোধী নেতা বলেন, "অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু হওয়া উচিত। এখন ম্যানহোলের মুখ ঢাকতে যে প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করা হয়, তা খুব সহজেই ধুয়ে যায় বৃষ্টিতে। ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়।" তবে ঘটনার পরে ২৪ ঘণ্টা কেটে গেছে, এখনও কোনও খোঁজ মেলেনি শিশুটির। পরিবারের অভিযোগ, এলাকার মেয়র জানেনই না এমন কিছু হয়েছে বলে। ফলে উদ্ধারকাজে পর্যাপ্ত তৎপরতা নেই।

```