Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিউডি স্টাইলে মাথায় বন্দুক ধরে ডাকাতি! দিনের আলোয় ৬ লক্ষ টাকা লুঠ যোগীরাজ্যে

দ্য ওয়াল ব্যুরো: ফিল্মি কায়দায় (Movie Style) রীতিমতো দিনে-ডাকাতি (Robbery)! প্রকাশ্য দিবালোকে দোকানদারের মাথায় বন্দুক ধরে (Gunpoint) ব্যাগে ভরে ৬ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বুধবার উত্তরপ্রদেশের (UP) প্রয়াগরাজের কর

বলিউডি স্টাইলে মাথায় বন্দুক ধরে ডাকাতি! দিনের আলোয় ৬ লক্ষ টাকা লুঠ যোগীরাজ্যে

শেষ আপডেট: 18 August 2022 09:01

দ্য ওয়াল ব্যুরো: ফিল্মি কায়দায় (Movie Style) রীতিমতো দিনে-ডাকাতি (Robbery)! প্রকাশ্য দিবালোকে দোকানদারের মাথায় বন্দুক ধরে (Gunpoint) ব্যাগে ভরে ৬ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।

ঘটনাটি ঘটেছে বুধবার উত্তরপ্রদেশের (UP) প্রয়াগরাজের কর্নেলগঞ্জে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ডাকাতির পুরো ঘটনাটি। ২৫ সেকেন্ডের সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মুখ ঢাকা অবস্থায় ৩ জন লোক এক ব্যবসায়ীর দোকানে ঢোকে। তাদের মধ্যে একজন ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে বন্দুক তাক করে। আতঙ্কিত হয়ে হাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বসে থাকতে দেখা যায় ওই ব্যবসায়ীকে। দোকানের অন্য দুই কর্মীকেও ভয়ে সিঁটিয়ে থাকতে দেখা যায়।

ইতিমধ্যেই দোকানের সমস্ত আলমারি, ড্রয়ার খুলতে শুরু করে বাকি ছিনতাইবাজরা। সেখান থেকে ঝটপট ব্যাগে টাকা ভরতে শুরু করে তারা। এভাবে প্রায় ৬ লক্ষ টাকা মানিয়ে পালায় তারা।

ঘটনার পরেই কর্ণেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থলে ছুটে যান পুলিশের সিনিয়র আধিকারিকরা। ঘটনার দ্রুত তদন্ত করার জন্য পুলিশের একটি দল গঠন করা হয়েছে ইতিমধ্যেই। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

৮টি ইউটিউব চ্যানেল ব্যান করল কেন্দ্র, ‘দেশদ্রোহিতায় উস্কানির’ অভিযোগ


```