Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আজাদি বললেই দেশদ্রোহী, কড়া শাস্তির হুমকি যোগী আদিত্যনাথের

দ্য ওয়াল ব্যুরো : নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনে দেশ জুড়ে উঠেছে আজাদির স্লোগান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার আজাদির স্লোগানকে দেশদ্রোহিতা বলে দাবি করলেন। তাঁর হুমকি, যারা আজাদির স্লোগান দিচ্ছে তাদের দেশদ্রোহী বলে গণ্য করা

আজাদি বললেই দেশদ্রোহী, কড়া শাস্তির হুমকি যোগী আদিত্যনাথের

শেষ আপডেট: 23 January 2020 05:48

দ্য ওয়াল ব্যুরো : নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনে দেশ জুড়ে উঠেছে আজাদির স্লোগান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার আজাদির স্লোগানকে দেশদ্রোহিতা বলে দাবি করলেন। তাঁর হুমকি, যারা আজাদির স্লোগান দিচ্ছে তাদের দেশদ্রোহী বলে গণ্য করা হবে এবং সেইমতো শাস্তি দেওয়া হবে। বুধবার কানপুরে জনসভা করেন যোগী। তাঁর উদ্দেশ্য ছিল, সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে মানুষকে বুঝিয়ে বলা। সেখানে তিনি বলেন, “যদি কেউ প্রতিবাদের নামে আজাদির স্লোগান তোলে তাকে দেশদ্রোহী বলে ধরে নেওয়া হবে। সরকার তার বিরুদ্ধে সেইমতো ব্যবস্থা নেবে। আজাদির স্লোগান মেনে নেওয়া হবে না। কেউ ভারতের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এমনটা কিছুতেই মেনে নেওয়া হবে না।” এর আগে উত্তরপ্রদেশে যোগী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। গত সপ্তাহেই লখনউয়ের ঘড়ির মোড়ে অবস্থানকারীদের বিরুদ্ধে দাঙ্গাহাঙ্গামা ও বে আইনি জমায়েতের অভিযোগ আনা হয়েছে। পুলিশ তিনটি ফৌজদারি মামলা দায়ের করেছে। অভিযুক্তদের মধ্যে আছেন বিশিষ্ট উর্দু কবি মুনাওয়ার রানা, তাঁর দুই মেয়ে সুমাইয়া রানা ও ফৌজিয়া রানা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা আন্দোলনকারীদের কম্বল ও খাবার কেড়ে নিয়ে গিয়েছে। লখনউ পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছে, নির্দিষ্ট বিধি মেনেই কম্বল বাজেয়াপ্ত করা হয়েছে। সেলফোনে তোলা একটি ভিডিওয় দেখা যায়, এটাওয়ায় মহিলা বিক্ষোভকারীদের তাড়া করছে পুলিশ। কয়েকজনকে লাঠিপেটাও করা হচ্ছে। পুলিশ দোকানে ঢুকে পড়ছে। দোকান বন্ধ করতে বাধ্য করছে। যোগী বলেছেন, “লজ্জার বিষয় হল, কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং বামপন্থীরা রাজনীতির নামে কেবল মহিলাদের সামনে ঠেলে দিচ্ছে। এই মহিলারা জানেই না সিএএ-র মানে কী।”

```