Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মঙ্গলে নবান্ন অভিযানে অনুমতি হাইকোর্টের, রাজ্য সরকারের আপত্তি শুনল না উচ্চ আদালত

২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। সরাসরি কোনও রাজনৈতিক ব্যানারে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়নি। শুধুমাত্র ছাত্র সমাজের নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে।

মঙ্গলে নবান্ন অভিযানে অনুমতি হাইকোর্টের, রাজ্য সরকারের আপত্তি শুনল না উচ্চ আদালত

২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ।

শেষ আপডেট: 23 August 2024 17:31

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার শান্তিপূর্ণ অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। তা নিয়ে সরকারের উৎকন্ঠা যে রয়েছে তা গত কদিনে বার বারই স্পষ্ট হয়েছে। কিন্তু তার পরেও এই প্রতিবাদ মিছিল নিয়ে কোনও আপত্তি করল না হাইকোর্ট। বরং কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন জানিয়ে দিলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ হতেই পারে।

এ ব্যাপারে আগেই ছাত্র সমাজের মিছিলে অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকে কোনওভাবেই আটকানো যাবে না বা প্রতিবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। 

একই সঙ্গে আদালত এও বলে, প্রয়োজনে রাজ্য সরকার অবশ্যই আইনি পদক্ষেপ করতে পারবে। তবে যতক্ষণ তার প্রয়োজন না পড়ছে, যতক্ষণ প্রতিবাদ শান্তিপূর্ণ, ততক্ষণ কোনও বাধা দেওয়া যাবে না।

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে ছিল ওই মামলার শুনানি। আদালত সূত্রের খবর, দু'পক্ষের সওয়াল জবাব শেষে নবান্ন অভিযান নিয়ে রাজ্য সরকারের করা মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের তরফে জানানো হল, সুপ্রিমকোর্টের গাইডলাইন মেনে শান্তিপূর্ণভাবে মিছিল করা যেতে পারে।

২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। সরাসরি কোনও রাজনৈতিক ব্যানারে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়নি। শুধুমাত্র ছাত্র সমাজের নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। এ ব্যাপারে কলকাতা পুলিশের কোনও অনুমতি না নিয়ে কী করে অভিযানের ডাক দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য।

প্রসঙ্গত, ২৭ তারিখ যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তাতে কোনও রুট বলা হয়নি। অর্থাৎ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে পারে। পুলিশ ও প্রশাসনের উদ্বেগ সেটাই। কারণ, গত ১৪ তারিখ রাতে এমনই হয়েছিল। শহর জুড়ে প্রতিটি এলাকাতেই রাস্তার মোড়ে বড় বড় জমায়েত হয়েছিল। পরে এক সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও বলেছিলেন, এই সব জমায়েত নেতৃত্ববিহীন ছিল। ফলে কোথায় কত লোকের জমায়েত হতে পারে তা আন্দাজ করা মুশকিল ছিল। 

রাজ্যের উদ্বেগ, শান্তিপূর্ণ মিছিল বলে যা শুরু হবে, কোনও একটা উস্কানিতে তা অশান্ত হয়ে উঠতে পারে। সেই কারণে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এমনকী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির মাঝেও এই প্রসঙ্গের অবতারণা করে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বিচারপতিদের উদ্দেশে বলেন, “এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ২৭ তারিখ একটা প্রতিবাদ মিছিল রয়েছে। যদি কোনও প্রতিবাদ মিছিল হয়, তাহলে রাজ্য সরকারকে যেন বলা হয় কোন রুটে এই মিছিল হবে। একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) থাকতে হবে।” কপিস সিবাল আরও বলেন, “ওরা পতাকা নিয়ে যায়, কিন্তু পতাকা খুলে নিলেই তো সেটা লাঠি হয়ে গেল। আমাদের কাছে ছবি আছে। তাই আদালতের কাছে আর্জি যে, রাজ্য সরকারের পেশ করা স্ট্যাটাস রিপোর্ট দেখা হোক। এবং একটা নির্দেশ দিয়ে বলা হোক যেন এসওপি অনুসরণ করা হয়।”

তারই প্রেক্ষিতে শীর্ষ আদালত জানিয়েছিল, শান্তিপূর্ণ প্রতিবাদকে কোনওভাবেই আটকানো যাবে না। শুক্রবার শীর্ষ আদালতের সেই নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট।


```