Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ডেল্টার চেয়েও সংক্রামক ওমিক্রন, ভাল কাজ করছে না ভ্যাকসিনও, জানাল হু

দ্য ওয়াল ব্যুরো : চলতি বছরের শুরুর দিকে কোভিডের ডেল্টা ভ্যারিয়ান্টের (Delta Variant) সন্ধান পাওয়া যায়। ক্রমশ বিশ্ব জুড়ে কোভিডের প্রধান ভ্যারিয়ান্ট হয়ে ওঠে ডেল্টা। বছরের শেষের দিকে জানা গিয়েছে ওমিক্রন ভ্যারিয়ান্টের কথা। রবিবার হু সতর্ক করে ব

ডেল্টার চেয়েও সংক্রামক ওমিক্রন, ভাল কাজ করছে না ভ্যাকসিনও, জানাল হু

শেষ আপডেট: 13 December 2021 03:48

দ্য ওয়াল ব্যুরো : চলতি বছরের শুরুর দিকে কোভিডের ডেল্টা ভ্যারিয়ান্টের (Delta Variant) সন্ধান পাওয়া যায়। ক্রমশ বিশ্ব জুড়ে কোভিডের প্রধান ভ্যারিয়ান্ট হয়ে ওঠে ডেল্টা। বছরের শেষের দিকে জানা গিয়েছে ওমিক্রন ভ্যারিয়ান্টের কথা। রবিবার হু সতর্ক করে বলেছে, ডেল্টার চেয়েও বেশি সংক্রামক ওমিক্রন। ওই ভ্যারিয়ান্টে আক্রান্ত হলে ভ্যাকসিনও ভাল কাজ করে না। তবে ওমিক্রনের উপসর্গ তেমন মারাত্মক নয়। নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওমিক্রন ভ্যারিয়ান্টের অস্তিত্বের কথা জানা যায়। এরপরেই নানা দেশ আন্তর্জাতিক উড়ানে নতুন করে নিষেধাজ্ঞা জারি করে। দেশের অভ্যন্তরেও কড়াকড়ি করা হয়। গত ৯ ডিসেম্বর হু জানায়, মোট ৬৩ টি দেশে ছড়িয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা বাদে ওই ভ্যারিয়ান্ট সবচেয়ে দ্রুত ছড়িয়েছে ব্রিটেনে। ওমিক্রন নিয়ে এখনও বিজ্ঞানীরা গবেষণা করছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ভ্যারিয়ান্টের বিরুদ্ধে ভ্যাকসিনও ভালো কাজ করে না। হু-র বিবৃতিতে বলা হয়েছে, আপাতত পাওয়া তথ্যের ভিত্তিতে মনে হয়, গোষ্ঠী সংক্রমণের ক্ষেত্রে ডেল্টাকেও ছাড়িয়ে যাবে ওমিক্রন। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ওমিক্রনের সংক্রমণে অল্প জ্বর হয়। অনেকের দেহে কোনও উপসর্গই দেখা যায় না। কিন্তু ওমিক্রনের উপসর্গে যে সবসময় মৃদু হবে, একথা বলা যায় না। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা হু-কে ওমিক্রন ভ্যারিয়ান্টের কথা জানায়। ভ্যাকসিন নির্মাতা সংস্থা ফাইজার ও বায়ো এনটেক জানিয়েছে, তিনটি ডোজ নিলে ওমিক্রনকে অনেকাংশে প্রতিরোধ করা যাবে। ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশ এখন নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছে, ওমিক্রন প্রতিরোধ করার জন্য ভ্যাকসিনের দু’টি ডোজের পরেও একটি বুস্টার ডোজ নিন।

```