Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে গিয়েছে ওমিক্রন, জানালেন বিশেষজ্ঞরা

দ্য ওয়াল ব্যুরো : ভারতের মেট্রো শহরগুলিতে (Metro Cities) এখন কোভিডের (Covid) প্রধান ভ্যারিয়ান্ট হয়ে উঠেছে ওমিক্রন (Omicron)। ওই ভ্যারিয়ান্ট এখন গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছেছে। রবিবার এমনই জানালেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত যাঁরা ওমিক্রনে আক

গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে গিয়েছে ওমিক্রন, জানালেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 23 January 2022 08:00

দ্য ওয়াল ব্যুরো : ভারতের মেট্রো শহরগুলিতে (Metro Cities) এখন কোভিডের (Covid) প্রধান ভ্যারিয়ান্ট হয়ে উঠেছে ওমিক্রন (Omicron)। ওই ভ্যারিয়ান্ট এখন গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছেছে। রবিবার এমনই জানালেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত যাঁরা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশিরভাগের শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছে। অনেকের শরীরে আদৌ কোনও উপসর্গ দেখা যায়নি। যদিও দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ের জন্য হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। রবিবার সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। শনিবার প্রকাশিত বুলেটিনে জানা গিয়েছিল, দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার জন। সেই তুলনায় রবিবার নতুন সংক্রমণের সংখ্যা কম। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫ জন। দৈনিক পজিটিভিটির হার ১৭.৭৮ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটির হার ১৬.৮৭ শতাংশ। গত কয়েকদিনের মতো এদিনও কেরলে কোভিড সংক্রমণ উল্লেখযোগ্য সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। শনিবার ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজার ১৩৬। এদিন কেরলের স্বাস্থ্য দফতর জানায়, রাজ্যে মোট ১ লক্ষ ৭৩৫ জনের কোভিড টেস্ট করা হয়েছে। শনিবার সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৩২৪ জন। এই নিয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠলেন মোট ৫২ লক্ষ ৮৭ হাজার ৯৭১ জন। রাজ্যে কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫১ হাজার ৭৩৯ জন। শনিবার কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছে, দু'টি রবিবার রাজ্যে 'লকডাউনের মতো' বিধিনিষেধ জারি থাকবে।

```