Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ফের তৃতীয় ফ্রন্টের ভাবনা! হরিয়ানায় ঐক্য সমাবেশে মমতা, নীতীশদের ডাকছেন চৌতালা

দ্য ওয়াল ব্যুরো: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যখন বিজেপি বিরোধী মহাজোট (opposition leaders) গড়তে রাজ্য সফরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ভারত যাত্রা শুরু করছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, তখ

ফের তৃতীয় ফ্রন্টের ভাবনা! হরিয়ানায় ঐক্য সমাবেশে মমতা, নীতীশদের ডাকছেন চৌতালা

শেষ আপডেট: 7 September 2022 11:34

দ্য ওয়াল ব্যুরো: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যখন বিজেপি বিরোধী মহাজোট (opposition leaders) গড়তে রাজ্য সফরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ভারত যাত্রা শুরু করছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, তখন ফের বিজেপি ও কংগ্রেস বিরোধী তৃতীয় ফ্রন্ট গড়ার উদ্যোগ শুরু হয়েছে। যদিও এই উদ্যোগ যিনি নিয়েছেন, হরিয়ানার সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার (Om Prakash Chautala) জাতীয় রাজনীতিতে তেমন একটা নামডাক এবং গুরুত্ব নেই। কিন্তু তাঁর বাবা দেবী লালের জন্ম শতবর্ষ উপলক্ষে সেখানে বড় সমাবেশের আয়োজন করছেন দুর্নীতির মামলায় জামিনে মুক্ত চৌতালা।

২৫ সেপ্টেম্বরের ওই সমাবেশের তিনি নাম দিয়েছেন ঐক্য সমাবেশ। মঙ্গলবার দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে চৌতালা দীর্ঘ বৈঠক করেন। সেই বৈঠকে তিনি নীতীশকে ২৫ তারিখের সভায় যোগ দিতে আমন্ত্রণ জানান। নীতীশ তাঁকে পরামর্শ দেন, সনিয়া ও রাহুল গান্ধীকে সভায় আমন্ত্রণ জানাতে। কিন্তু চৌতালা সাফ জানিয়ে দেন, কংগ্রেসকে তিনি ডাকবেন না। কারণ তাঁর ও তাঁর প্রয়াত পিতার মূল লড়াই ছিল কংগ্রেসের সঙ্গে। আজও কংগ্রেসকে তাঁরা শত্রু মনে করেন।

চৌতালা বলেন, ২৫ তারিখের ঐক্য সমাবেশে বিজেপি ও কংগ্রেস বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানাতে চলেছেন তিনি। সেই তালিকায় যেমন ডিএমকে, এসপি, বিএসপি, আরজেডি আছে, তেমনই কংগ্রেস ভেঙে তৈরি দলগুলিকেও ডাকা হচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এনসিপি নেতা শরদ পাওয়ার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আছেন সেই তালিকায়।

সূত্রের খবর, নীতীশকে চৌতালা বলেন, বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কংগ্রেসকে বাদ রেখে বিজেপি বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে চাইছেন তিনি।

অর্থ সংকট তীব্র, পাঞ্জাবে এখনও বেতন হয়নি সরকারি কর্মচারীদের, মান গেল মানের

হরিয়ানার কৃষক নেতা দেবী লাল ছিলেন জনতা দলের গোড়ার সময়ের নেতা। দীর্ঘদিন হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ১৯৮৯ সালে রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে হটিয়ে দিল্লিতে ক্ষমতাসীন হয় জনতা দলের সরকার। প্রধানমন্ত্রী হন কংগ্রেস ছেড়ে আসা বিশ্বনাথ প্রতাপ সিং। উপ প্রধানমন্ত্রী হন দেবী লাল। পরে জনতা দল থেকে বেরিয়ে গিয়ে চৌতালা গড়ে তোলেন ইন্ডিয়ান ন্যাশানাল লোক দল।

সূত্রের খবর, নীতীশ কুমার এই বৈঠকে যোগ দিতে রাজি হয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী চাইছেন, কংগ্রেস বাদে বাকি বিরোধী দলগুলি অন্তত এই বৈঠকে একত্রিত হোক।


```