Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবেদনের পর ৮ বছর পার! আবাসের বাড়ি না মেলায় ভাঙা মাটির ঘরে দিন কাটাচ্ছেন বৃদ্ধা

বৃদ্ধা আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেও ঘর না পেয়ে বিডিও-র কাছে একটা আশ্রয়ের ব্যবস্থা করার জন্য আবেদন জানান।

আবেদনের পর ৮ বছর পার! আবাসের বাড়ি না মেলায় ভাঙা মাটির ঘরে দিন কাটাচ্ছেন বৃদ্ধা

এখনও সরকারি ঘর মেলেনি বৃদ্ধার

শেষ আপডেট: 8 November 2024 00:06

কাজল বসাক, নদিয়া

২০১৬ সালে আবেদন করেছিলেন। কিন্তু ৮ বছর কেটে গেলেও এখনও সরকারি ঘর মেলেনি। সেই ঘর না মেলায় 'বিশেষভাবে সক্ষম' সন্তানকে নিয়ে কার্যত ভাঙা মাটির ঘরে দিন কাটাচ্ছেন এক বৃদ্ধা। এই ঘটনা সামনে আসার পরই রাজ্যের বিরুদ্ধে আবাস যোজনা নিয়ে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ উঠেছে তা আরও জোরাল হয়েছে। 

রানাঘাট ২ ব্লকের নোকারী পঞ্চায়েত এর মাঠকুমড়া এলাকার মাঠকুমড়ার বাসিন্দা এই বৃদ্ধা আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেও ঘর না পেয়ে বিডিও-র কাছে একটা আশ্রয়ের ব্যবস্থা করার জন্য আবেদন জানান। সোশ্যাল মিডিয়ায় যে আশ্রয়ের ছবি ভাইরাল হয়েছে তাতে শোরগোল পড়েছে গোটা এলাকায়। 

স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধা নিজে বার্ধক্য ভাতা ও সন্তানের জন্য বিশেষ ভাতা পেলেও কোনও এক অজানা কারণে ঘরের জন্য আবেদন করেও গত ৮ বছরে তা পাননি। অভিযোগ, নেতারা প্রতিশ্রুতি দিলেও ঘর মেলেনি। এই নিয়ে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিজেপি জেলা সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বক্তব্য, দুঃস্থ মানুষের ঘর না দিয়ে টাকার বিনিময়ে ঘর বিক্রি করেছে নেতারা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে রাজ্যের বিরুদ্ধে কাটমানি, স্বজন পোষণের যে অভিযোগ তারই প্রমাণ এই ঘটনা। 

সম্প্রতি আবাস যোজনার ঘরের জন্য সার্ভে করতে গিয়ে খোদ বিডিও অফিসার বিষয়টি জানতে পেরে অবিলম্বে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন। তবে এই গাফিলতির দায় কেন্দ্রীয় সরকারের ওপরই চাপিয়েছেন নোকারী গ্রাম পঞ্চায়েত প্রধান। তাঁর স্পষ্ট কথা, ৮ বছর আবাস যোজনার টাকাই দিচ্ছে না কেন্দ্র। সেই কারণে তালিকায় নাম থাকলেও ঘর পাচ্ছেন না অনেকে।   

ক'দিন আগে ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। সে নিয়ে মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে। অবিলম্বে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পদক্ষেপের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। 

২০২১ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার জন্য আবেদন করেন ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের সিরাজুল মণ্ডল-সহ পাঁচ বাসিন্দা। দীর্ঘদিন টাকা না আসায় পঞ্চায়েতের দ্বারস্থ হন আবাসের টাকা থেকে বঞ্চিত পাঁচজন। অভিযোগ, তখন পঞ্চায়েত থেকে বলা হয় টাকা আসেনি। পরে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় যে, তাঁরা টাকা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি নন। বিচারপতি এ ব্যাপারে মন্তব্য করেন, 'এটা ইচ্ছাকৃত জালিয়াতি'। 


```