Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মন্দিরের বেদিতে জমানো পুরনো চশমা, চোখ সারানোর উপাসনায় বসেছেন লামা

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দিনের বন্ধুকে বিদায় জানানো সহজ নয়। তা-ও যদি অপরিচিত বা স্বল্প চেনা মানুষ হন, তা হলে আলাদা কথা। কিন্তু অনেক দিনের চেনা বন্ধুকে বিদায় জানানো সবার জন্যই কঠিন। আর যাঁদের ক্ষেত্রে নিজের ব্যবহৃত কিছু জিনিস বন্ধুর মতোই প্রয়ো

মন্দিরের বেদিতে জমানো পুরনো চশমা, চোখ সারানোর উপাসনায় বসেছেন লামা

শেষ আপডেট: 27 December 2018 09:26

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দিনের বন্ধুকে বিদায় জানানো সহজ নয়। তা-ও যদি অপরিচিত বা স্বল্প চেনা মানুষ হন, তা হলে আলাদা কথা। কিন্তু অনেক দিনের চেনা বন্ধুকে বিদায় জানানো সবার জন্যই কঠিন। আর যাঁদের ক্ষেত্রে নিজের ব্যবহৃত কিছু জিনিস বন্ধুর মতোই প্রয়োজনীয় ও প্রিয় হয়ে ওঠে, তাঁদের ক্ষেত্রেও ব্যাপারটা একই। বিশেষ করে, যে জিনিস ব্যবহারের ফলে জীবন হয়ে ওঠে স্বাচ্ছন্দ্যময়। যেমন চশমা। সেই ভাবনা থেকেই ব্যবহৃত চশমাগুলিকে ফেলে দিতে পারেন না জাপানিরা। জমা করে দিয়ে আসেন, হিরোসিমা শহর থেকে ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে ইজুমোর ইচিবাতা মন্দিরে। প্রতি বছরের ৮ নভেম্বর এই তীর্থস্থানে এসে পুরনো চশমাকে ধন্যবাদ জানিয়ে, তাকে মন্দিরের হেফাজতে রেখে, বিদায় জানান অসংখ্য মানুষ। এই মন্দিরে চোখে দেখার সমস্যা ও চোখের রোগ থেকে আরোগ্য কামনায় প্রার্থনা করতে যায় মানুষ। এরই সূত্র ধরে চশমাকে বিদায় জানানোর আয়োজন থাকে সেখানে। ‘মেডিসিন বুদ্ধ’ হিসেবে পরিচিত এক জাপানি লামা ইয়াকুচি নিয়োরাইকে উৎসর্গ করে ৮৯৪ খ্রিস্টপূর্বে গড়ে ওঠে এই ইচিবাতা মন্দির। সেখানে তাঁর একটি ভাস্কর্যও আছে। তাতে দেখা যায়, বাঁ হাতে ওষুধের পাত্র ধরে আছেন তিনি। এজন্য ইচিবাতা মন্দিরকে কেউ কেউ বলেন, ‘নয়নের লর্ডেস’। লর্ডেস হলো একটি ফরাসি শহর। পৃথিবীর বিভিন্ন দেশের তীর্থযাত্রীরা আরোগ্য কামনায় সেখানে যান। সাধারণত নির্দিষ্ট কিছু কারণে মানুষ বাতিল করে পুরনো চশমা। কখনও চিকিৎসক প্রেসক্রিপশন বদলে দিলে তাঁদের নতুন চশমা নিতে হয়। কখনও আবার ডিজ়াইন পুরনো হয়ে গেলে নতুন চশমা গড়ান তাঁরা। এই ইচিবাতা মন্দিরের অনুষ্ঠানে বহু মানুষকেই অন্যের রেখে যাওয়া ব্যবহৃত চশমা দান করা হয়। যাঁদের চশমা কেনার সক্ষমতা নেই, তাঁরা সেগুলো বিনামূল্যে পেয়ে থাকেন।

```