Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃদ্ধা শাশুড়িকে পাথর চাপা দিয়ে অত্যাচার, ভিডিও ভাইরাল হতেই বধূর বিরুদ্ধে এককাট্টা পড়শিরা

অশীতিপর শাশুড়িকে হাত বেঁধে শরীরে পাথর চাপা দিয়ে অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল বধূর বিরুদ্ধে। সেই ছবি ভাইরাল হতেই কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার পেলেন কাউন্সিলর। 

বৃদ্ধা শাশুড়িকে পাথর চাপা দিয়ে অত্যাচার, ভিডিও ভাইরাল হতেই বধূর বিরুদ্ধে এককাট্টা পড়শিরা

শেষ আপডেট: 20 March 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: অশীতিপর শাশুড়িকে হাত বেঁধে শরীরে পাথর চাপা দিয়ে অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল বধূর বিরুদ্ধে। সেই ছবি ভাইরাল হতেই কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার পেলেন কাউন্সিলর। 

ছবি ভাইরাল হতেই অবশ্য অভিযুক্ত বৌমা দাবি করলেন, চিকিৎসকের কথাতেই এমন কাজ করেছেন তিনি। এটা কোনও মতেই নির্যাতন নয়। তবে এই দাবি মানতে নারাজ পড়শিরা।

নবদ্বীপ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর শিমুলতলা এলাকার বাসিন্দা বৃদ্ধা বকুলরানি দাস। অশীতিপর এই বৃদ্ধাকেই দু-হাত বেঁধে শরীরে পাথর ও ইট চাপা দিয়ে রাখার অভিযোগ উঠেছে তাঁর বৌমার বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় সেই ছবি কোনওভাবে ভাইরাল হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। কাতারে কাতারে মানুষের ভিড় জমতে শুরু করে ওই বৃদ্ধার বাড়ির সামনে। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়া প্রতিবেশীরা বাড়িতে চড়াও হয়েছে দেখে প্রথমে রুখে দাঁড়ান ওই মহিলা। কিন্তু পরে অবস্থা বেগতিক দেখে ঘটনার কথা অস্বীকার করেন। পরে জানায়, শাশুড়িকে নির্যাতনের কোনও অভিসন্ধি ছিল না তার। ডাক্তারের পরামর্শেই এই কাজ করেছেন তিনি। কিন্তু কে ডাক্তার, বা তিনি কী পরামর্শ দিয়েছেন, সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। খবর পেয়ে পুলিশ পৌঁছে অবস্থা সামাল দেয়।


```