Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেতে দিত না! ক্রমাগত অত্যাচারের অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে, সোদপুরে আত্মঘাতী বৃদ্ধ

অনেকদিন আগে বৃদ্ধের বাড়ি নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল ছেলে এবং বৌমা। তারপর থেকেই চলতে থাকে শারীরিক এবং মানসিক অত্যাচার।

খেতে দিত না! ক্রমাগত অত্যাচারের অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে, সোদপুরে আত্মঘাতী বৃদ্ধ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 January 2025 11:21

দ্য ওয়াল ব্যুরো: দিনের পর দিন বাবাকে শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ। শেষমেশ বৃদ্ধ আত্মঘাতী হওয়ার পর গ্রেফতার হল ছেলে। উত্তর ২৪ পরগনার সোদপুরে ঘটেছে এমন ঘটনা। প্রতিবেশীদের দাবি, বৃদ্ধের ছেলে এবং বৌমা ক্রমাগত তাঁকে অত্যাচার করত। তার জেরেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। 

সোদপুরের এলএমবি রোড এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, অনেকদিন আগে বৃদ্ধের বাড়ি নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল ছেলে এবং বৌমা। তারপর থেকেই চলতে থাকে শারীরিক এবং মানসিক অত্যাচার। এমনকী, ওই বাড়িতে বৃদ্ধকেই থাকতে দেওয়া হচ্ছিল না। একাধিকবার তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল ছেলে এবং বৌমা। এমন অত্যাচারের জেরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বৃদ্ধ, এমনই দাবি প্রতিবেশীদের। 

মঙ্গলবার রাতে ওই বৃদ্ধ আত্মহত্যা করেন বলে জানা গেছে। বুধবার সকালে খবর পেয়েই ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, বিপত্নীক ওই বৃদ্ধকে ঠিক মতো খেতে পর্যন্ত দেওয়া হত না। দিনের পর দিন না খাইয়ে রাখা হত। মঙ্গলবার রাতেও তাঁকে খেতে না দিয়ে বেধড়ক মারধর করা হয়। তারপরই ঘটে এই ঘটনা। বৃদ্ধের ছেলেকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃদ্ধের দেহ উদ্ধারের পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁদের দাবি, শুধু ছেলেকে নয়, বৃদ্ধের বৌমাকেও গ্রেফতার করতে হবে। কারণ সেও এই ঘটনায় সমান দোষী। যদিও এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কিন্তু প্রতিবেশীরা ছেলে-বৌমা দুজনেরই কঠোর শাস্তি চান। 


```