Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে বচসা! একবালপুরে বৃদ্ধ 'সঙ্গী'কে খুন করল যুবতী, গ্রেফতার ৩

দ্য ওয়াল ব্যুরো: ১৫ লাখের ফ্ল্যাট কার দখলে থাকবে, এই নিয়েই বচসার সূত্রপাত। সেই বচসার জেরে বৃদ্ধকে খুন করে বসল তাঁরই 'বান্ধবী'! প্রথমে নিজেকে অসুস্থ বলে দাবি করলেও, পুলিশের জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় সে। ঘটনাটি ঘটেছে একবালপুরে

ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে বচসা! একবালপুরে বৃদ্ধ 'সঙ্গী'কে খুন করল যুবতী, গ্রেফতার ৩

শেষ আপডেট: 16 July 2023 08:24

দ্য ওয়াল ব্যুরো: ১৫ লাখের ফ্ল্যাট কার দখলে থাকবে, এই নিয়েই বচসার সূত্রপাত। সেই বচসার জেরে বৃদ্ধকে খুন করে বসল তাঁরই 'বান্ধবী'! প্রথমে নিজেকে অসুস্থ বলে দাবি করলেও, পুলিশের জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় সে। ঘটনাটি ঘটেছে একবালপুরে (Ekbalpur)।

পুলিশ সূত্রে খবর, ডি মারিয়ান নামে এক বৃদ্ধের (Old man death regarding a flat) দেহ উদ্ধার করা হয়েছে।

ওই বৃদ্ধর দেহ ময়নাতদন্তের পরই জানা যায়, গলা টিপে খুন করা হয়েছে তাঁকে। এই খুনের পিছনে কে আছে, তা তদন্ত শুরু করে একবালপুর থানার পুলিশ।

প্রথমেই সন্দেহের তির ঘোরে ওই বৃদ্ধের সঙ্গিনী শেখ শর্বরীর দিকে। পুলিশ জানতে পারে, ঘটনার পরেই একবালপুরের এক নার্সিংহোমে ভর্তি ছিল সে। শনিবার পুলিশ তাকে টানা জেরা করে। তারপরই খুনের কথা জানা যায়।

ডি মারিয়ানকে কেন খুন করল শর্বরী? পুলিশ জেরায় জানতে পেরেছে, ডি মারিয়ানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয় শর্বরীর। একবালপুরে মারিয়ানের ফ্ল্যাট কিনতে চায় সে। সেইজন্য ১৫ লাখ টাকা আগাম দেওয়ার প্রস্তাবও দেয়। কিন্তু বৃদ্ধ সেই প্রস্তাব মানেননি। এমনকী ১৫ লাখ টাকা ফেরতও দেননি।

শর্বরী পুলিশকে জানিয়েছে, সেই রাগ থেকেই সে মারিয়ানকে গলা টিপে খুন করেছে। পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে জেরা করে আরও দু'জনের নাম জানতে পারে পুলিশ। তারই দুই সঙ্গী মহম্মদ তারিক ও কালু দাস খুনে শর্বরীকে সাহায্য করেছে বলে জানতে পারে। তারপরই পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের জেরা করে আরও কোনও তথ্য উঠে আসে কিনা তারই চেষ্টা করছে পুলিশ।

ছুটি চেয়েও পাননি, অফিসে আগুন লাগিয়ে দিলেন মহিলা কর্মী


```