Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গেরুয়া ঝড় থামিয়ে লাল আবির, দিল্লির জেএনইউ-তে বাম ছাত্রদের মুখ দুর্গাপুরের ঐশি

দ্য ওয়াল ব্যুরো: যে ক্যাম্পাসে গেরুয়া ঝড়ের মুখে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল লাল, সেই ক্যাম্পাসে ফিনিক্স পাখির মতো উত্থান বাম ছাত্রদের। নয়াদিল্লির জওহরলাল ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্র মোর্চার কাছে ধরাশায়ী সঙ্ঘ পরিবারের ছত্রচ্ছা

গেরুয়া ঝড় থামিয়ে লাল আবির, দিল্লির জেএনইউ-তে বাম ছাত্রদের মুখ দুর্গাপুরের ঐশি

শেষ আপডেট: 7 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: যে ক্যাম্পাসে গেরুয়া ঝড়ের মুখে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল লাল, সেই ক্যাম্পাসে ফিনিক্স পাখির মতো উত্থান বাম ছাত্রদের। নয়াদিল্লির জওহরলাল ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্র মোর্চার কাছে ধরাশায়ী সঙ্ঘ পরিবারের ছত্রচ্ছায়ায় থাকা ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আর দিল্লিতে বাম ছাত্রদের এই লড়াইয়ের অন্যতম মুখ বাংলার ঐশি ঘোষ। শনিবার থেকে ভোট গণনা শুরু হয়েছে। প্রথম থেকেই সাধারণ সম্পাদক, সভাপতি, যুগ্ম সভাপতি-সহ সব পদে এগোতে থাকে বামেরা। সভাপতি পদে এসএফআই-এর হয়ে লড়ছেন দুর্গাপুরের ঐশি। উচ্চমাধ্যমিকের পর দিল্লিতেই একটি কলেজে স্নাতক পড়েন। তারপর স্নাতকোত্তরে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ভর্তি হন জেএনইউতে। ইতিমধ্যেই তাঁর আগুনে বক্তৃতা এবং স্লোগান দেওয়ার স্টাইল বাম মহলে জনপ্রিয়তা কুড়িয়েছে। অনেকেই বলছেন, কানহাইয়া কুমারের উত্তরসূরী পেয়ে গিয়েছে জেএনইউ। দুপুর দেড়টা পর্যন্ত খবর গণনা চলছে। তবে যা ব্যবধান, তাতে স্পষ্ট, ছাত্র সংসদের সব পদে বিপুল ভোটে জিতছে বামেরা। এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, "এটা স্পষ্ট হল, শারীরিক আক্রমণ মনে করে বাম আদর্শকে দমানো যায় না।" প্রেসিডেন্সির প্রাক্তনী ময়ূখ আরও বলেন, "দেশের বহু জায়গায় বাম ছাত্রদের ভোটে লড়তে দেওয়া হচ্ছে না। বাংলায় তৃণমূল যা করছে, সারা দেশে বিজেপি। তবে যেখানে যেখানে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে ছাত্রছাত্রীরা, সেখানেই হারছে এবিভিপি। পণ্ডিচেরি থেকে জেএনইউ-সর্বত্র।"

```