Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের খুব সামান্য কমল তেলের দাম

দ্য ওয়াল ব্যুরো : প্রথম দিন এক পয়সা। দ্বিতীয় দিন সাত পয়সা। তারপর আজ পেট্রলের দাম কমল ৬ পয়সা ও ডিজেলের দাম কমল ৫ পয়সা। গত তিন দিনে এই নিয়ে চার মহানগরে পেট্রল, ডিজেলের দাম কমল ১১ থেকে ১৫ পয়সা। ১ জুন সকাল ছটা থেকে দিল্লিতে প্রতি লিটার পেট্র

ফের খুব সামান্য কমল তেলের দাম

শেষ আপডেট: 1 June 2018 07:33

দ্য ওয়াল ব্যুরো : প্রথম দিন এক পয়সা। দ্বিতীয় দিন সাত পয়সা। তারপর আজ পেট্রলের দাম কমল ৬ পয়সা ও ডিজেলের দাম কমল ৫ পয়সা। গত তিন দিনে এই নিয়ে চার মহানগরে পেট্রল, ডিজেলের দাম কমল ১১ থেকে ১৫ পয়সা। ১ জুন সকাল ছটা থেকে দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৭৮ টাকা ২৯ পয়সা, কলকাতায় ৮০ টাকা ৯২ পয়সা, মুম্বইতে ৮৬ টাকা ১০ পয়সা এবং চেন্নাইতে ৮১ টাকা ২৮ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম লিটারে ৬৯ টাকা ২০ পয়সা, কলকাতায় ৭১ টাকা ৭৫ পয়সা, মুম্বইতে ৭৩ টাকা ৬৭ পয়সা এবং চেন্নাইতে ৭৩ টাকা ৬ পয়সা। কর্নাটকে ভোটার জন্য কিছুদিন দেশে তেলের দাম বাড়ানো হয়নি। তারপরে টানা ১৬ দিন ধরে বেড়েছে দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ায় এদেশে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে হু হু করে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তেলের দাম কমানোর জন্য দীর্ঘ ও স্বল্পমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে।

```