দ্য ওয়াল ব্যুরো: গত তিনদিনের মতো শনিবারও সামান্য কয়েক পয়সা কমল তেলের দাম। টানা ১৬ দিন ধরে দাম বাড়ানোর পরে এইরকম কয়েক পয়সা করে দাম কমানোকে ইতিমধ্যেই তামাশা বলে মন্তব্য করেছে বিরোধীরা। তারই মধ্যে তেল মন্ত্রক জানিয়েছে, আজ সকাল ছটা থেকে পেট্রল ও ডিজেলে লিটার পিছু দাম কমল ন'পয়সা।
দিল্লিতে আজ পেট্রলের এক লিটারের দাম ৭৮ টাকা ২০ পয়সা, ডিজেলের দাম ৬৯ টাকা ১১ পয়সা। কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৮০ টাকা ৮৪ পয়সা, ডিজেলের দাম ৭১ টাকা ৬৬ পয়সা। মুম্বাইতে এক লিটার পেট্রলের দাম ৮৬ টাকা ১ পয়সা, ডিজেলের দাম ৭৩ টাকা ৫৮ পয়সা। চেন্নাইতে এক লিটার পেট্রলের দাম ৮১ টাকা ১৯ পয়সা, ডিজেলের দাম ৭২ টাকা ৯৭ পয়সা।