Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২১ এপ্রিল জোড়া নবান্ন অভিযান, মিছিলে থাকতে পারেন আরজি করের নির্যাতিতার মা-বাবাও

ঐক্য মঞ্চের তরফে জানানো হয়েছে, তাঁদের সঙ্গে এই অভিযানে শামিল হবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টও।

২১ এপ্রিল জোড়া নবান্ন অভিযান, মিছিলে থাকতে পারেন আরজি করের নির্যাতিতার মা-বাবাও

ধর্মতলায় সাংবাদিক বৈঠকে বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ।

শেষ আপডেট: 14 April 2025 22:02

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিসের (SSC) মাধ্যমে নিয়োগে জালিয়াতির অভিযোগ তুলে ২১ এপ্রিল নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’ (student society)। এবার ওই একই দিনে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিল 'বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ' (Oikya Manch)।

এদিন ধর্মতলায় শহিদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে দেবাশিস বিশ্বাস বলেন, "মানবিক মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সঙ্গে বৈঠক করতে পারেন কিন্তু আমাদের জন্য ওনার এক মিনিটও সময় হয় না। দিনের পর দিন ধরে আমরা বঞ্চনার শিকার। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। এজন্য আমরা নববর্ষ পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু রাজ্য প্রশাসনের তরফে কোনও উত্তর আসেনি।"

এরপরই দেবাশিস জানান, "তবু ধৈর্য্য ধরে আমরা ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে না বসলে ২১ এপ্রিল আমরাও নবান্ন অভিযানে নামব।" তাতে সমাজের সর্বস্তরের মানুষকে শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। 

ঐক্য মঞ্চের তরফে জানানো হয়েছে, তাঁদের সঙ্গে এই অভিযানে শামিল হবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টও। এমনকী, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত তরুণী চিকিৎসকের মা-বাবাও ওদিন নবান্ন অভিযানের মিছিলে পা মেলাবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

আরজি করের ঘটনার পর ঠিক যে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, তারাই এবারও ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এবার সেই একই দিনে নবান্ন অভিযানের ডাক দিল 'বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ'। অর্থাৎ ২০ এপ্রিলের মধ্যে বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবীদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে না বসলে ওই দিন জোড়া নবান্ন অভিযানের মোকাবিলা করতে হবে প্রশাসনকে।

এদিকে সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ২১ এপ্রিলের আগেই চাকরিহারাদের যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর আশ্বাস বাস্তবায়িত হলে ছাত্র সমাজের নবান্ন অভিযানের আর কোনও যৌক্তিকতা থাকবে কিনা, সেটাও দেখার। অন্যদিকে বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চর সঙ্গে ২০ এপ্রিলের মধ্যে মুখ্যমন্ত্রী বৈঠকে বসলে তাদেরও অভিযান বাতিল হতে পারে।

রাজ্য প্রশাসনের এক কর্তার কথায়, "সবটাই সম্ভাবনাময়। এখন থেকে কোনও কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।"


```