Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীরে পাথর ছোঁড়ার ঘটনা কমেছে ৩৭০ ধারা অবলুপ্তির পরে, দাবি সরকারের

দ্য ওয়াল ব্যুরো: বদলে গেছে কাশ্মীর। আগের মতো ভূস্বর্গে আর পাথরবাজি হয় না। পাথরের আঘাতে মৃত্যুও কমেছে। আর এর সবটাই হয়েছে রাজ্য থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পরে। এমনটাই দাবি সরকারের। এক বছর আগে বিশেষ সুবিধাপ্রাপ্ত রাজ্যের মর্যাদা প্রত্যাহারের পর থ

কাশ্মীরে পাথর ছোঁড়ার ঘটনা কমেছে ৩৭০ ধারা অবলুপ্তির পরে, দাবি সরকারের

শেষ আপডেট: 29 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বদলে গেছে কাশ্মীর। আগের মতো ভূস্বর্গে আর পাথরবাজি হয় না। পাথরের আঘাতে মৃত্যুও কমেছে। আর এর সবটাই হয়েছে রাজ্য থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পরে। এমনটাই দাবি সরকারের। এক বছর আগে বিশেষ সুবিধাপ্রাপ্ত রাজ্যের মর্যাদা প্রত্যাহারের পর থেকে জম্মু-কাশ্মীরে পাথর ছোঁড়ার ঘটনা অনেকটাই কমে গিয়েছে বলে সরকারি তরফে জানা গিয়েছে। ওই তথ্যে বলা হয়েছে, ২০২০ সালের প্রথম ছ'মাসের সঙ্গে আগের বছরের প্রথম ছ'মাসের পাথর ছোঁড়ার ঘটনার তুলনা করলেই বিষয়টি স্পষ্ট হবে। ২০১৮ সালে পাথর ছোঁড়ার ঘটনা ছিল ৯৪৪টি ঘটনা। সেখানে চলতি বছরে মাত্র ২১১টি। এর ফলে নিরাপত্তাকর্মী ও সাধারণ মানুষের হতাহত হওয়ার ঘটনাও অনেক কমে গিয়েছে বলেও দাবি করা হয়েছে সরকারি তথ্যে। উপত্যকায় বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মীর উপস্থিতি মানুষের মনে ভরসা তৈরি করতে পেরেছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের ৫ অগস্টে ৩৭০ ধারা বাতিল হয়। তার আগে যারা অশান্তি সৃষ্টি করতেন তাদের চিহ্নিত করে ইতিমধ্যেই জেলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বাজার দখলে রাখতে তথ্য চুরি করছে গুগল, প্রশ্নের মুখে সুন্দর পিচাই

প্রায় এক বছর আগে ২০১৯ সালের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। পাথর ছোঁড়া কমে যাওয়ায় তার জেরে মৃত্যুও কমে গিয়েছে সেই সময় থেকে। সরকারি হিসেবে দাবি করা হয়েছে, ২০১৮ ও ২০১৯ দুই বছরের পরিসংখ্যানই সেই কথা বলছে। ২০১৮ সালে এই ধরনের ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৮। সেটা ২০১৯ সালে কমে হয়েছে ৩। আর ২০২০ সালের প্রথম সাত মাসে পাথরের আঘাতে মাত্র ১ জন নাগরিক মারা গিয়েছেন। শুধু মৃত্যুই নয়, পাথরের আঘাতে সাধারণ মানুষ থেকে নিরাপত্তারক্ষীদের আহত হওয়াও কমেছে। এই দুই বছরের তুলনামূলক হিসেব বলছে, আহত হওয়ার সংখ্যা ২০১৮ সালে ছিল ৩৩৫। সেখান থেকে কমে ৬৩ হয়েছে ২০১৯ সালে। ২০২০ সালে সেই সংখ্যা আরও কমে এখনও পর্যন্ত আহত ১৪ জন। গত বছরের ৫ অগস্ট থেকে জম্মু ও কাশ্মীরে প্রায় এক বছর ধরে পুরোপুরি লকডাউন চলছে বলে আগেই দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংক্রান্ত সংগঠন। সেই দাবিও খারিজ করেছে প্রশাসন। বলা হয়েছে, সেই সময়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা হলেও গত বছরের ১৭ অগস্ট থেকেই সব পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে। অগস্ট মাসের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল খুলে যায় এবং সব জেলার সর্বত্র সাধারণ মানুষের অবাধ যাতায়াত চালু হয়। অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে পোস্ট-পেইড ফোন পরিষেবা চালু হয় এবং ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচনও হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে প্রশাসনের পক্ষে ৪০০ ইন্টারনেট কিয়স্ক চালু হয়েছে। একই সঙ্গে চালু হয় টুজি ইন্টারনেট পরিষেবা। আর মার্চ মাস থেকেই রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া শুরু হয়। মুক্তি পান প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লারা।

```