Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রদায়িক চিত্রনাট্য লিখেছে পুলিশ, দিল্লি হাইকোর্টে বললেন উমরের আইনজীবী

দ্য ওয়াল ব্যুরো: মনে পড়ে ২০২০-র ফেব্রুয়ারির দিল্লি দাঙ্গার (Riot) কথা? সেই হিংসার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে চার্জশিটে নাম রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের (Umar Khalid)। উমরকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিন

সাম্প্রদায়িক চিত্রনাট্য লিখেছে পুলিশ, দিল্লি হাইকোর্টে বললেন উমরের আইনজীবী

শেষ আপডেট: 3 September 2021 14:15

দ্য ওয়াল ব্যুরো: মনে পড়ে ২০২০-র ফেব্রুয়ারির দিল্লি দাঙ্গার (Riot) কথা? সেই হিংসার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে চার্জশিটে নাম রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের (Umar Khalid)। উমরকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিন সেই মাওলার শুনানিতে উমরের আইনজীবী বিস্ফোরক অভিযোগ করল দিল্লি পুলিশের বিরুদ্ধে। এদিন উমরের আইনজীবী বলেন, আমার মক্কেল সাম্প্রদায়িক নন। সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে দিল্লি পুলিশ এই চার্জশিট বানিয়েছে। এই রকম ষড়যন্ত্র, এত নিকৃষ্ট মানসিকতা দেশে বিরল।

বাম-কংগ্রেসের যৌথ আন্দোলন কি তাহলে লাটে উঠল, মুখে কুলুপ নেতাদের

পুলিশ অফিসারের সঙ্গে হ্যারি পটার সিরিজের খলনায়ক, ভয়ঙ্কর জাদুকর ভিলিয়ন ভল্ডেমর্টের তুলনা করেন উমর খালিদের আইনজীবী। চার্জশিটের তুলনা করেন, ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান সিজন-টু’-এর স্ক্রিপ্টের সঙ্গে। তিনি বলেন, ‘‘পুলিশের এই চার্জশিট আদতে জালিয়াতি। এই উপর ভিত্তি করে কাউকে গ্রেফতার করা যায় না।’’ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও উমরদের বিরুদ্ধে দেশ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই তালিকায় ছিলেন কানহাইয়া কুমারও। দিল্লি দাঙ্গাতেও নাম জড়িয়ে যায় উমরের। দিল্লির সাম্প্রদায়িক হিংসার ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে ১৫ জনের নাম উল্লেখ করে ওই চার্জশিট পেশ করেছিল পুলিশ। চার্জশিট পেশের কয়েক দিন আগেই দিল্লি হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে উমরকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন চলাকালীন উস্কানিমূলক বক্তৃতার অভিযোগে তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলাও দায়ের হয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```