Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঙালি বায়ুসেনা অফিসার গুলি করেছিলেন ভারতীয় হেলিকপ্টারকে, বরখাস্তের সুপারিশ আদালতের

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে ভুলবশত গুলি করার অপরাধে বাঙালি বায়ুসেনা অফিসারকে দোষী সাব্যস্ত করে বরখাস্ত (dismissed) করার সুপারিশ করল সামরিক আদালত। অভিযুক্ত অফিসারের (officer) নাম সুমন রায়চৌধুরী। তিনি শ্রীনগরের সেনা ছাউনির

বাঙালি বায়ুসেনা অফিসার গুলি করেছিলেন ভারতীয় হেলিকপ্টারকে, বরখাস্তের সুপারিশ আদালতের

শেষ আপডেট: 12 April 2023 11:23

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে ভুলবশত গুলি করার অপরাধে বাঙালি বায়ুসেনা অফিসারকে দোষী সাব্যস্ত করে বরখাস্ত (dismissed) করার সুপারিশ করল সামরিক আদালত। অভিযুক্ত অফিসারের (officer) নাম সুমন রায়চৌধুরী। তিনি শ্রীনগরের সেনা ছাউনির চিফ অপারেশন অফিসার (সিওও) ছিলেন। বালাকোট এয়ারস্ট্রাইকের পর দিনই এই ঘটনা ঘটেছিল বুদগামে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ছ'জন বায়ুসেনা কর্মী ও একজন সাধারণ নাগরিকের।

পুলওয়ামা হামলার প্রতিশোধ নেওয়ার জন্য বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল ভারত। এর একদিন পর অর্থাৎ ২০১৯ এর ২৭ ফেব্রুয়ারি এমআই- ১৭ (mi -17) হেলিকপ্টারকে পাকিস্তানের কপ্টার ভেবে শুট করেছিলেন অফিসার সুমন রায়চৌধুরী।

সুমন রায়চৌধুরীর বিরুদ্ধে মূল অভিযোগ, ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ ভঙ্গ করে শত্রুপক্ষের চপার ভেবে ভারতীয় কপ্টারকে গুলি করে নামানোর সিদ্ধান্ত নেওয়া। তাঁর বিরুদ্ধে চূড়ান্ত কোনও পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। তবে সুমন রায়চৌধুরীর আইনজীবী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন।

উল্লেখ্য, সুমন রায়চৌধুরী ছাড়াও দুই এয়ার কমান্ডার ও দুই ফ্লাইট লেফটেন্যান্টের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুগ্ধ-যুদ্ধের পর লঙ্কাকাণ্ড কর্নাটকে, ভোটের আগে স্থানীয় বাজারে দেদার ঢুকছে গুজরাতি লঙ্কা


```