Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পথের পাঁচালীতে দ্রৌপদীর অবমাননা! হাস্যকর দাবি চলচ্চিত্র উৎসবে, ওড়িশার বিশ্ববিদ্যালয়ে হইচই

দ্য ওয়াল ব্যুরো: সত্যজিৎ রায়ের পথের পাঁচালী (pother panchali) যে বিশ্বের দরবারে ভারতীয় চলচ্চিত্রের (film festival) উজ্জ্বলতম প্রতিনিধি এ কথা কে না জানে! অথচ এবার সেই পথের পাঁচালীর বিরুদ্ধেই উঠলও মহাভারতের দ্রৌপদীকে অবমাননার অভিযোগ! কীরক

পথের পাঁচালীতে দ্রৌপদীর অবমাননা! হাস্যকর দাবি চলচ্চিত্র উৎসবে, ওড়িশার বিশ্ববিদ্যালয়ে হইচই

শেষ আপডেট: 3 March 2023 07:54

দ্য ওয়াল ব্যুরো: সত্যজিৎ রায়ের পথের পাঁচালী (pother panchali) যে বিশ্বের দরবারে ভারতীয় চলচ্চিত্রের (film festival) উজ্জ্বলতম প্রতিনিধি এ কথা কে না জানে! অথচ এবার সেই পথের পাঁচালীর বিরুদ্ধেই উঠলও মহাভারতের দ্রৌপদীকে অবমাননার অভিযোগ! কীরকম? পথের পাঁচালীর ইংরেজি নামের মধ্যে দিয়ে নাকি দ্রৌপদীর পাঞ্চালী নামকে বিদ্রুপ করা হয়েছে! এমনই হাস্যকর অভিযোগ তুলে কটকের ব়্যাভেনশ কলেজে (Odisha Ravenshaw university) চলচ্চিত্র উৎসব রীতিমতো বন্ধ করে দিল গেরুয়া বাহিনী।

ঘটনার সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে। শতবর্ষ প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটি বিভাগে একটি তিনদিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করার পরিকল্পনা করা হয়। প্রাথমিক ভাবে ঠিক হয়, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, চারুলতা, অপুর সংসার, অপরাজিত, শতরঞ্জ কি খিলাড়ি-- এরকম কিছু ছবি দেখানো হবে তিনদিনের এই চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি গে ইন্ডিয়া ম্যাট্রিমনি এবং হাদ আনহাদ নামে আরও দু'টি তথ্যচিত্র দেখানোর কথা ছিল এই উৎসবে। তবে অনুষ্ঠান শুরুর আগেই দুই তথ্যচিত্রের পরিচালক দেবলীনা মজুমদার এবং শবনম ভিরমানিকে অনুষ্ঠানে যোগদান করতে বারণ করে দেওয়া হয়।

pother panchali

সংবাদমাধ্যমকে পরিচালক দেবলীনা মজুমদার এবং ফিল্ম সোসাইটির সভাপতি শুভা নায়েক দু'জনেই জানিয়েছেন, যে কর্তৃপক্ষের এই আচরণ একেবারেই অনভিপ্রেত। যে যে অভিযোগের ভিত্তিতে এই অনুষ্ঠান বন্ধ করা হল তাও বিস্ময়কর। গেরুয়া সমর্থক পড়ুয়াদের মতে, ‘চারুলতা’তে পারিবারিক অবৈধ যৌনতার ইঙ্গিত রয়েছে। তথ্যচিত্র ‘হাদ আনহাদ’ এবং ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’তে বিতর্কিত দৃশ্য থাকার অভিযোগ তুলেছে এই পড়ুয়ারা।

আজ, শুক্রবার সকাল দশটায় চলচ্চিত্র উৎসব শুরু হবার কথা ছিল। কিন্তু তার আগেই কর্তৃপক্ষ প্রেক্ষাগৃহ বন্ধ করে দেন। এরপর চলচ্চিত্র উৎসব আয়োজকরা উপাচার্যের কাছে গেলেও তিনি এই ঘটনার বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নেননি। শেষ পাওয়া খবর অনুযায়ী চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির ছাত্ররা প্রেক্ষাগৃহের সামনেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।

কাশ্মীরে আলিয়া-রণবীরের মাখো মাখো প্রেম, ক্যামেরাবন্দি করলেন করণ জোহর


```