Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রয় কৃষ্ণ চললেন ওড়িশা এফসি-তে, বেঙ্গালুরু ছাড়লেন কেন প্রাক্তন মোহনবাগানী?

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু এফসি ছেড়ে দিলেন রয় কৃষ্ণ (Roy Krishna)। মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার যোগ দিলেন ওড়িশা এফসি-তে (Odisha FC)। গত মরশুমে খুব একটা ভাল ছন্দে ছিলেন না রয়। শিবিরে জল্পনা চলছিল, ফিজি তারকাকে হয়তো রিলিজ করে দেবেন

রয় কৃষ্ণ চললেন ওড়িশা এফসি-তে, বেঙ্গালুরু ছাড়লেন কেন প্রাক্তন মোহনবাগানী?

শেষ আপডেট: 17 July 2023 15:45

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু এফসি ছেড়ে দিলেন রয় কৃষ্ণ (Roy Krishna)। মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার যোগ দিলেন ওড়িশা এফসি-তে (Odisha FC)। গত মরশুমে খুব একটা ভাল ছন্দে ছিলেন না রয়। শিবিরে জল্পনা চলছিল, ফিজি তারকাকে হয়তো রিলিজ করে দেবেন কর্তারা। সেটাই হল শেষমেশ।

শোনা গিয়েছে, দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে মতান্তরের কারণেই বেঙ্গালুরু দল ছেড়ে দিলেন কৃষ্ণ। এমনকী কোচের গেমপ্ল্যানের মধ্যেও এবার ছিলেন না নামী তারকা।

মোহনবাগানে তাঁকে দেখা গিয়েছে ভয়ঙ্কর মেজাজে। কিন্তু বেঙ্গালুরু এফসি-তে এসে রয়ের পারফরম্যান্সে অবনতি হতে দেখা যায়। ২২টি ম্যাচ খেলে মাত্র ছয়টি গোল করেন তিনি।

২০১৯ সালে ভারতে আসেন রয়। মোহনবাগানে তাঁর স্বপ্নের ফর্ম গিয়েছে। সেইসময় তিনি ছিলেন প্রকৃত অর্থের গোলমেশিন। পাঁচ মরশুমে ১২২টি ম্যাচে ৫১টি গোল করেছিলেন।

ওড়িশা এফসি-তে তাঁকে নিচ্ছেন কোচ সার্জিও লোবেরো। তাঁর সঙ্গে রয়ের ভাল সম্পর্ক। সার্জিওর ইস্টবেঙ্গলে আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি লাল হলুদ কর্তাদের গোল দিয়ে ওড়িশা এফসি-তে চলে যান।   

মনে করা হয়েছিল ফের এ লিগের ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে ফিরে যাবেন কৃষ্ণ। কিন্তু তিনি ভারতে থেকে ফের চ্যালেঞ্জ নেবেন। ভারতে আসার আগে ওই ক্লাবে খেলেন এই বিদেশি তারকা। ভারতেই নতুন চ্যালেঞ্জেই ভরসা রাখবেন তিনি।

‘আলকারাজের সৃষ্টি টেনিসের তিন কিংবদন্তির মিশেলে’, বললেন ব্যথিত জকোভিচ


```