Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়, ১০ জনের দল নিয়েও বাজিমাত আর্সেনালের

দ্য ওয়াল ব্যুরো: ইংলিশ প্রিমিয়ার লীগে ফের জয় পেল আর্সেনাল (Arsenal)। সোমবার নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে মাত্র ১০ জনের দল নিয়ে খেলেও জয় পেলেন গানার্সরা। ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচটি আর্সেনাল জিতেছে ১-০ ব্যবধানে (Arsenal)। দ্বিতীয়ার্

ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়, ১০ জনের দল নিয়েও বাজিমাত আর্সেনালের

শেষ আপডেট: 22 August 2023 03:14

দ্য ওয়াল ব্যুরো: ইংলিশ প্রিমিয়ার লীগে ফের জয় পেল আর্সেনাল (Arsenal)। সোমবার নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে মাত্র ১০ জনের দল নিয়ে খেলেও জয় পেলেন গানার্সরা।

ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচটি আর্সেনাল জিতেছে ১-০ ব্যবধানে (Arsenal)। দ্বিতীয়ার্ধের শুরুতে স্পটকিক থেকে জয়সূচক গোলটি করেন আর্সেনালের নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ঘরের মাঠে বরাবরই শক্ত প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। সেখানেই তাদের হারিয়ে বাজিমাত করে দিয়েছে আর্সেনাল। প্রতিপক্ষের পাঠেই মাত্র ১০ জনের টিম নিয়ে জয় এসেছে। শুরুতে কিছুটা সাবধানি ছিল মিকেল আর্তেতার দল। আক্রমণের পাশাপাশি সমান মনোযোগ ছিল রক্ষণেও। অবশ্য এনকেটিয়ার শট পোস্টে লেগে না ফিরলে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারত গানার্সরা।

ড্রেসিংরুমের দেওয়ালে বুটের কাদা, ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, বিতর্কে খিদিরপুরের ফুটবলাররা

প্রথমার্ধ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও গোলশূন্য ছিল। বিরতি পর গোল পেতে বেশি সময় লাগেনি আর্সেনালের। ৫৩ মিনিটে প্রতিপক্ষের ফাউলের সুবাধে পাওয়া পেনাল্টি থেকে গোলরক্ষককে পরাস্ত করে আর্সেনালকে লিড এনে দেন ওডেগার্ড। ম্যাচের ৬৭ মিনিটে ডিফেন্ডার তাকহিরো তমায়িসু দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ১০ জনের টিম নিয়ে খেলতে হয় আর্সেনালকে। প্রথমে কিছুটা পিছিয়ে পড়লেও পরে ঘুরে দাঁড়ায় দল। জমজমাট ম্যাচে প্রতিপক্ষের ঘরের মাঠেই তাদের হারিয়ে ম্যাচ জিতে নেয়।


```