Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হার মানব না, বুখারিকে শ্রদ্ধা জানিয়ে লিখল তাঁর কাগজ

দ্য ওয়াল ব্যুরো: আপনি বড্ড আচমকাই আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু পেশার ক্ষেত্রে আপনার সততা ও সাহস আমাদের আগামী দিনেও পথ দেখাবে। যে কাপুরুষরা আপনাকে আমাদের থেকে ছিনিয়ে নিল, আমরা তাদের কাছে নতি স্বীকার করব না। আপনার আদর্শ অনুসরণ করে আমরা সবসময়

হার মানব না, বুখারিকে শ্রদ্ধা জানিয়ে লিখল তাঁর কাগজ

শেষ আপডেট: 15 June 2018 06:39

দ্য ওয়াল ব্যুরো: আপনি বড্ড আচমকাই আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু পেশার ক্ষেত্রে আপনার সততা ও সাহস আমাদের আগামী দিনেও পথ দেখাবে। যে কাপুরুষরা আপনাকে আমাদের থেকে ছিনিয়ে নিল, আমরা তাদের কাছে নতি স্বীকার করব না। আপনার আদর্শ অনুসরণ করে আমরা সবসময় সত্যটা মানুষের সামনে তুলে ধরব, সে যতই অপ্রিয় হোক না কেন? কাশ্মীরে নিহত সাংবাদিক সুজাত বুখারির প্রতি এভাবেই শ্রদ্ধা জানিয়েছে তাঁর নিজের কাগজ 'রাইজিং কাশ্মীর'। কাগজের প্রতিষ্ঠাতা তথা এডিটর ইন চিফ সন্ধ্যায় গুলিবিদ্ধ হওয়ার পরেও পরদিন সকালে তার পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হয়েছে আজ সকালে । আরও পড়ুন: সত্য ও স্বস্তি তার প্রথম পাতায় কালো ব্যাকগ্রাউন্ডের ওপরে ছাপা হয়েছে বুখারির ছবি।  ভিতরে ছাপা হয়েছে হত্যাকাণ্ড নিয়ে সরকারের প্রতিক্রিয়া, পাকিস্তানের নিন্দা এবং বুখারির শেষ টুইট। যাতে তিনি বলেছেন, এই প্রথম রাষ্ট্রপুঞ্জ থেকে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত করার কথা বলল। আমরা কাশ্মীরের মাটিতে সাহসের সঙ্গে সাংবাদিকতা করে যাব। আগামী দিনেও সবাইকে জনাব, এখানে কী ঘটছে। সংবাদপত্রের অনলাইন এডিশনে বড় করে হেডলাইন দেওয়া হয়েছে, বুখারি সাইলেনন্সড। বুখারিকে চুপ করিয়ে দেওয়া হল। তার স্ট্র্যাপে আছে, নির্ভীক সাংবাদিককে সত্যকথা বলার জন্য মূল্য দিতে হল। আরও পড়ুন: সাংবাদিকের জন্য কোনও দিনই নিরাপদ নয় কাশ্মীর জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, বুখারি হত্যার পরেও তাঁর সহকর্মীরা আজ যেভাবে কাগজ বার করেছেন, তাতে নিহত সাংবাদিকের প্রতি যথাযথ সম্মান দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বুখারির শোকার্ত পরিবারকে স্বান্তনা দিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ড বর্বরোচিত ও নিন্দনীয়। রাজ্যপাল এন এন ভোরা বলেছেন, বুখারির মৃত্যুতে সংবাদমাধ্যমের বিরাট ক্ষতি হল। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি। আজ উত্তর কাশ্মীরের বারামুলায় বুখারির জন্মস্থান কেরি গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

```