Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী সরকারের ভাবনায় সংসদে ওবিসি সংরক্ষণ, মহিলা বিলে জাতিগত কোটা

দ্য ওয়াল ব্যুরো: সংসদের চলতি বিশেষ অধিবেশনে নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Government) মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে পারে, এই খবর দ্য ওয়াল-এ সপ্তাহ তিনেক আগেই লেখা হয়েছিল (OBC reservation in Parliament)। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠ

মোদী সরকারের ভাবনায় সংসদে ওবিসি সংরক্ষণ, মহিলা বিলে জাতিগত কোটা

শেষ আপডেট: 19 September 2023 05:35

দ্য ওয়াল ব্যুরো: সংসদের চলতি বিশেষ অধিবেশনে নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Government) মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে পারে, এই খবর দ্য ওয়াল-এ সপ্তাহ তিনেক আগেই লেখা হয়েছিল (OBC reservation in Parliament)। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিলটি চলতি অধিবেশনে পাশ করানোর সিদ্ধান্ত হয়। তারপরই কৌতূহল তৈরি হয়েছে যে কারণে বিগত ২৭ বছর যাবৎ বিলটি পাশ করানো যায়নি সেই মৌলিক বিরোধের কি সমাধান সূত্র থাকবে নয়া বিলে। অর্থাৎ বিজেপির একাংশ-সহ বিভিন্ন দলের দাবি মতো বিলে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে ওবিসি, এসসি অর্থাৎ তফসিলি জাতি এবং এসটি বা তফসিলি উপজাতিদের জন্য কোটা থাকবে কি?

বিজেপির একাংশের বক্তব্য, আগের বিলটি হুবহু পাশ করালে মোদী সরকার আলাদা করে কোনও কৃতিত্ব দাবি করতে পারবে না। কারণ বিলটি পাশ করানো নিয়ে কংগ্রেস-সহ প্রথমসারির দলগুলির কোনও আপত্তি নেই। সনিয়া গান্ধী ক’দিন আগেও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিলটি পাশ করানোর অনুরোধ করেছেন। কংগ্রেস সূত্রের খবর, সনিয়া, রাহুল মিলিয়ে এই ইস্যুতে মোদীকে ছয়টি চিঠি দিয়েছেন। পাশাপাশি নানা সময় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা বিল নিয়ে সংসদে তাঁর লড়াই গোটা দেশ সাক্ষী। ফলে লোকসভা ভোটের প্রচারে মহিলা বিল পাশ করানোর কৃতিত্ব বিজেপি একা দাবি করতে পারবে না।

বিজেপি সূত্রের খবর, নরেন্দ্র মোদী তাই এক ঢিলে দুই পাখি মারতে মহিলাদের জন্য যে ১৮১টি আসন সংরক্ষিত হতে যাচ্ছে তার মধ্যে ওবিসি, এসসি এবং এসটি সম্প্রদায়ের জন্য কোটা বরাদ্দ করতে পারেন (OBC reservation in Parliament)। লালু প্রসাদ যাদব, নীতীশ কুমার, মায়াবতী, বিজেপির উমা ভারতীরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন। বিজেপিও মোদী জমানায় দলিত, আদিবাসী এবং ওবিসি ভোট ব্যাঙ্কের রাজনীতিকেই এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। তাই লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী মহিলাদের পাশাপাশি জাতিগত সম্প্রদায়কেও খুশি করার পথে হাঁটতে পারেন, এমনটাই জানা যাচ্ছে বিজেপি শিবির থেকে।

তবে মহিলাদের আসনে জাতিগত কোটা চালু করার আগে সংসদ এবং বিধানসভা, বিধান পরিষদের আসনে ওবিসি সংরক্ষণ চালু করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, সংসদের বিশেষ অধিবেশনে ঐতিহাসিক সিদ্ধান্ত হতে চলেছে। পদ্ম শিবিরের খবর, লোকসভা ভোটের আগে চলতি সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী মাস্টার্স স্ট্রোক দিতে পারেন সংসদে ওবিসি সংরক্ষণ চালু করে।

নরসিংহ রাও সরকার ১৯৯১-এ সংবিধানের ৭৩ ও ৭৪ তম সংশোধনী এলে পঞ্চায়েত ও পুরসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। এখন পশ্চিমবঙ্গ-সহ অনেক রাজ্যেই সেই সংরক্ষণের পরিমাণ ৫০ শতাংশ। অন্যদিকে, প্রশাসনিক নির্দেশে চালু হয়েছে পশ্চিমবঙ্গ-সহ অনেক রাজ্যে চালু হয়েছে ওবিসি সংরক্ষণও। এ বছরের গোড়ায় উত্তর প্রদেশ সরকার প্রশাসনিক নির্দেশ বলেই পঞ্চায়েত ও পুরলভায় ওবিসি সংরক্ষণ চালু করে। যদিও তারজন্য অনেক আইনি বাধার মুখে পড়তে হয়। সংসদে বিল পাশ করিয়ে রাজ্যসভা লোকসভা, বিধানসভা এবং বিধান পরিষদে ওবিসি কোটা চালু হলে আইনি বাধা দূর হবে। মহিলাদেরও জাতিগত সংরক্ষণ দিতে সমস্যা হবে না।

বিরোধী ইন্ডিয়া জোটকে কাবু করতে মোদী সরকার এই পদক্ষেপ করতে পারে বলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের খবর। ইন্ডিয়া জোট জাতিগত গণনার ব্যাপারে একপ্রকার সহমত হয়েছে। দলিত, জনজাতি এবং অন্যান্য অনুন্নত শ্রেণির যথেষ্ট আর্থ-সামাজিক উন্নতি হয়নি দাবি করে জোটের বেশির ভাগ দল এই গণনায় সায় দিয়েছে, যা মোদী সরকার মানতে নারাজ। কিন্তু মোদী সরকার ওবিসি সংরক্ষণের ব্যবস্তা করলে ইন্ডিয়া জোটের দলিত, জনজাতি, ওবিসি রাজনীতি বড় ধাক্কা খাবে, কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: মহিলা সংরক্ষণের প্রথম বীজ পুঁতেছিলেন রাজীব, সার জল দিয়েছিলেন নরসিংহ রাও


```