
শেষ আপডেট: 21 July 2022 06:28
দ্য ওয়াল ব্যুরো: আজ নূপুর শর্মা (Nupur Sharma) কেসের রায় দিল সুপ্রিম কোর্ট। নবী মুহাম্মদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি জানিয়ে মামলা করা হয়। আজ সেই মামলার রায় দিল কোর্ট। বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মাকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
বিভিন্ন রাজ্য থেকে নূপুর শর্মার বিরুদ্ধে আনা এফআইআর-গুলি তুলে নিতে নির্দেশ দিয়েছে কোর্ট। আপাতত কোনও রাজ্যই গ্রেফতার করতে পারবে না নূপুরকে। দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গনা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, আসাম, উত্তরপ্রদেশ ও জম্মু কাশ্মীরকে নির্দেশ দেওয়া হয়েছে নূপুর শর্মার বিরুদ্ধে থেকে কেস তুলে নিতে।
আজ নূপুর শর্মার আইনজীবী জানিয়েছেন, চারিদিক থেকে আসা বিভিন্ন রকম হুমকিতে তিনি ক্লান্ত। তাঁর পক্ষে আর কোনও কেস টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়।
একমাস আগে নবী মুহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে এসেছিলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। তারপর থেকেই দেশের বিভিন্ন জায়গা অপ্রীতিকর ঘটনার সম্মুখিন হয়েছে। বিজেপি দল থেকে নেত্রীকে বহিষ্কার করেছে। নূপুরকে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। নূপুরের গ্রেফতারের দাবিতে মামলা করা হয়েছিল। আজ সেই মামলার রায় দিল কোর্ট।
বেআইনি পাথর খাদানে খুন হরিয়ানার ডিএসপি, ডাম্পারের তলায় পিষে মারল মাফিয়ারা