Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনে এখন করোনা রোগী মাত্র একজন, নতুন করে মৃত্যুর সংখ্যা শূন্য

দ্য ওয়াল ব্যুরো : গত ডিসেম্বরে চিনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল। শনিবার চিন জানাল, সেদেশে এখন করোনা রোগী আছেন মাত্র একজন। নতুন করে কারও মৃত্যুও হয়নি। কোভিড ১৯ রোগে চিনে মারা গিয়েছেন ৪৬৩৩ জন। শুক্রবার পর্যন্ত চিনের মূল ভূখণ্ডে

চিনে এখন করোনা রোগী মাত্র একজন, নতুন করে মৃত্যুর সংখ্যা শূন্য

শেষ আপডেট: 2 May 2020 09:31

দ্য ওয়াল ব্যুরো : গত ডিসেম্বরে চিনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল। শনিবার চিন জানাল, সেদেশে এখন করোনা রোগী আছেন মাত্র একজন। নতুন করে কারও মৃত্যুও হয়নি। কোভিড ১৯ রোগে চিনে মারা গিয়েছেন ৪৬৩৩ জন। শুক্রবার পর্যন্ত চিনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা ছিল ৭৭ হাজার ৬৮৫। তাঁদের মধ্যে সেরে উঠেছিলেন ৭৭৬৮৫ জন। এখন যে একমাত্র ব্যক্তি চিনে ওই রোগে ভুগছেন, তিনি সংক্রামিত হয়েছেন বাইরে থেকে। চিনের মধ্যে সংক্রমণ থেমে গিয়েছে। উহান শহর যে প্রদেশে অবস্থিত, সেই হুবেইতে ৪ এপ্রিল থেকে একজনও কোভিড ১৯ রোগে আক্রান্ত হননি। হুবেইতে কিছুদিন আগেও কোভিড ১৯ রোগে এমার্জেন্সি রেসপন্স লেভেল ছিল সর্বোচ্চ স্তরে। এখন তা নামিয়ে আনা হয়েছে। হুবেইয়ের ভাইস গভর্নর ইয়াং ইয়ন ইয়ান বলেন, আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছি। গত শুক্রবার অবশ্য চিনে ২০ টি 'অ্যাসিম্পটোম্যাটিক কেস' ধরা পড়েছে। অর্থাৎ ২০ জনের শরীরে করোনা পজিটিভ মিলেছে। কিন্তু ওই রোগে যেসব লক্ষণ থাকে, যথা জ্বর, কফ কিংবা গলায় ব্যথা, কোনওটাই তাঁদের নেই। তবে তাঁদের থেকে অন্যদের দেহে করোনা ছড়ানোর সম্ভাবনা আছে। শুক্রবারই করোনা অতিমহামারী নিয়ে চিনের বিরুদ্ধে আর একদফা গুরুতর অভিযোগ এনেছে আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তিনি চিনা পণ্যের ওপরে নতুন করে শুল্ক বসাতে চলেছেন। এরপরেই বাজারে দেখা দেয় অনিশ্চয়তা। শুক্রবার হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কালে ম্যাকেনানি চিনের এর একটি 'অপরাধের' কথা প্রকাশ করেন। তিনি বলেন, "চিন করোনা অতিমহামারীর সময় ওই ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স কোনও দেশকে দেয়নি। সাংহাইয়ের এক প্রফেসর নিজের উদ্যোগে ওই বিষয়টি সারা বিশ্বকে জানিয়ে দেন। পরদিনই তাঁর ল্যাবরেটরি বন্ধ করে দেওয়া হয়।" প্রেস সচিবের দাবি, করোনা সংক্রমণ যে মানুষ থেকে মানুষের দেহে সংক্রমিত হতে পারে, সেকথাও চিন অন্যান্য দেশকে জানাতে অনেক দেরি করেছে। এমনকি হু-কেও তারা প্রথমে একথা জানায়নি। আমেরিকার তদন্তকারীরা চিনে গিয়ে দেখতে চেয়েছিলেন, ঠিক কী ঘটছে। তাঁদের অনুমতি দেওয়া হয়নি।

```