Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির দাঙ্গাবিধ্বস্ত এলাকায় অজিত ডোভাল, স্থানীয়দের বললেন, আমি কথা দিচ্ছি...

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির দাঙ্গাবিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। তিনি বুধবার গিয়েছিলেন উপদ্রুত জাফরাবাদ এলাকায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের বলেন, "ইনশাল্লাহ, এখানে শান্তি বজায় থাকব

দিল্লির দাঙ্গাবিধ্বস্ত এলাকায় অজিত ডোভাল, স্থানীয়দের বললেন, আমি কথা দিচ্ছি...

শেষ আপডেট: 26 February 2020 13:19

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির দাঙ্গাবিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। তিনি বুধবার গিয়েছিলেন উপদ্রুত জাফরাবাদ এলাকায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের বলেন, "ইনশাল্লাহ, এখানে শান্তি বজায় থাকবে।" পরে তিনি সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মানুষ সন্তুষ্ট। আইনরক্ষকদের প্রতি আমার আস্থা আছে। পুলিশ তার কাজ করছে।" ডোভাল এদিন পুলিশের কনভয় নিয়ে উপদ্রুত এলাকায় যান। সেখানে এক ছাত্রী তাঁকে বলে, "আমরা রাতে ঘুমোতে পারছি না। আমরা সবসময় আতঙ্কে আছি। আমি পড়াশোনা করতে পারছি না।" জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, "চিন্তার কোনও কারণ নেই। পুলিশ ও সরকারের দায়িত্ব শান্তি রক্ষা করা।" সেই ছাত্রী বলে, "পুলিশ নিজের কাজ করছে না। আপনি কি এজন্য কঠোর পদক্ষেপ নেবেন?" তিনি বলেন, "আমি তোমাকে কথা দিচ্ছি।" পরে ডোভাল জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে দিল্লির দাঙ্গাবিধ্বস্ত এলাকায় যেতে বলেছেন। নিজে উপদ্রুত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে ডোভাল দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (আইন-শৃঙ্খলা) এস এন শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেন। রাজধানীতে শান্তিরক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখেন তিনি। এর মধ্যে মৃত্যু মিছিল বেড়েই চলেছে দিল্লিতে। সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে আগুন জ্বলছে রাজধানীর উত্তর-পূর্বে। ইতিমধ্যেই এই সংঘর্ষে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রায় ২০০ মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। দিল্লির এই পরিস্থিতিতে অমিত শাহ তাঁর কেরল সফর বাতিল করেছেন। দফায় দফায় বৈঠকও করছেন তিনি। সেই বৈঠকে পুলিশকে কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে কোনও দোষী যেন ছাড় না পায়। বুধবার সকালে দিল্লির অশান্তি নিয়ে বিবৃতি দিয়েছে কংগ্রেস। অশান্তির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একইসঙ্গে দায়ী করেছে সনিয়া গান্ধীর দল। এদিন সকালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসে। তাতে বলা হয়, শহরে শান্তি ফেরাতে 'চূড়ান্ত ব্যর্থতার' জন্য অমিত শাহকে পদত্যাগ করতে হবে। দিল্লি সরকারের সমালোচনা করে বলা হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসন যথাসময়ে তৎপর হতে পারেনি। শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য দ্রুত মানুষের সঙ্গে যোগাযোগ করা দরকার ছিল। তা করা হয়নি। এদিন কংগ্রেসের সদর দফতরে ওয়ার্কিং কমিটির বৈঠক বসে। তার পরে বিবৃতি দিয়ে বলা হয়, " কেন্দ্র ও রাজ্য, দুই সরকারের ব্যর্থতায় রাজধানীতে খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল। আশঙ্কা হচ্ছে, আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।"

```