
শেষ আপডেট: 22 July 2023 06:28
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় অগ্নিকাণ্ড। শনিবার সকালে এনআরএস হাসপাতালের (NRS Hospital Fire Broke Out) কার্ডিও বিভাগে অপারেশন থিয়েটার থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।
খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। অপারেশন থিয়েটারের মধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। যদিও ততক্ষণে আগুনের তীব্রতা বেড়ে যায়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতাল সূত্রে খরব, এদিন সকাল ৮:২০ নাগাদ কার্ডিও বিভাগে অপারেশন থিয়েটার থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এই ঘটনায় রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। হাসপাতাল থেকে বের হওয়ার হয় হুড়োহুড়ি পড়ে যায় সবার মধ্যে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।
কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। তাঁদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড়সড় দুর্ঘটনা এড়ানোর গেছে বলে, জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রকাশ্যে ক্ষমা চাইলেন অমোঘ লীলা প্রভু, ‘কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য ছিল না’