Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING: ২০ দিনের মধ্যে অন্তর্বর্তী জামিন পেয়ে মুক্ত এনআরএস-কাণ্ডের পাঁচ অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারকে নিগ্রহের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু, মাত্র ২০ দিনের মধ্যে অন্তর্বর্তিকালীন জামিন মিলল তাদের! সোমবার জামিন মঞ্জুর হওয়ার পরে মুক্ত হয় এনআরএস-কাণ্ডের পাঁচ মূল অভিযুক্ত। সূ

BREAKING: ২০ দিনের মধ্যে অন্তর্বর্তী জামিন পেয়ে মুক্ত এনআরএস-কাণ্ডের পাঁচ অভিযুক্ত

শেষ আপডেট: 1 July 2019 11:13

দ্য ওয়াল ব্যুরো: এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারকে নিগ্রহের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু, মাত্র ২০ দিনের মধ্যে অন্তর্বর্তিকালীন জামিন মিলল তাদের! সোমবার জামিন মঞ্জুর হওয়ার পরে মুক্ত হয় এনআরএস-কাণ্ডের পাঁচ মূল অভিযুক্ত। সূত্রের খবর, সোমবার, জেল হেফাজতের শেষ দিনে শিয়ালদহ আদালতে তোলা হয় ওই পাঁচ অভিযুক্তকে। শিয়ালদহ আদালতের বিচারক মামলার সমস্ত বিস্তারিত নথি দেখেশুনে জানিয়ে দেন, অভিযুক্ত ওই পাঁচ জনকে গ্রেফতার করে যে তদন্ত শুরু হয়েছিল, তাতে কোনও অগ্রগতি নেই এই ২০ দিনে। সেই কারণেই অন্তর্বর্তিকালীন জামিনের জন্য আবেদন করেন পাঁচ অভিযুক্তের আইনজীবীরা। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। এর পরে দু'হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দিয়েছে শিয়ালদহ আদালত। গত ১০ জুন বিকেলে এনআরএস হাসপাতালে মৃত্যু হয় ৮৪ বছর বয়সি রোগী মহম্মদ সঈদের। চিকিৎসার গাফিলতিতে রোগী মারা গিয়েছে বলে অভিযোগ করে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করেন রোগীর পরিজনেরা। এর মধ্যেই ট্রাক ভর্তি জনগণ এসে জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাঁদের। এই ঝামেলার মুখে পড়েই মাথায় সজোরে আঘাত লাগে জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের। মাথার খুলি ফেটে যায় তাঁর। ক্ষোভে বিদ্রোহে ফেটে পড়েন গোটা রাজ্যের চিকিৎসকেরা। ১১ জুন গ্রেফতার করা হয়েছিল পাঁচ জনকে। তারাই জামিন পেয়ে গেল ২০ দিনের মধ্যে। অন্য দিকে, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে এই জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনায় আন্দোলনকারী চিকিৎসকরা কাঠগড়ায় তুলেছিলেন পুলিশকেও। অভিযোগ উঠেছিল, পুলিশ নিষ্ক্রিয় ছিল ঘটনার সময়ে। পুলিশ কমিশনার অনুজ শর্মা আন্দোলনের প্রথম দিনই জানিয়ে দিয়েছিলেন, পুলিশের ভূমিকায় কোনও খামতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। সে তদন্তের দায়িত্ব দেওয়া হয় যুগ্মকমিশনার পদমর্যাদার এক আধিকারিককে। তদন্ত রিপোর্ট জমা পড়ার আগেই অবশ্য সরিয়ে দেওয়া হয়েছে ঘটনার সময়ে এন্টালি থানার অ্যাডিশনাল ওসি দিলীপ পাল এবং এনআরএস আউটপোস্টের অফিসার-ইন-চার্জকে।

```