Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র পদ ছাড়লেন

দ্য ওয়াল ব্যুরো : ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি হন নৃপেন্দ্র মিশ্র। তিনি মোদীর ঘনিষ্ঠতম আমলা বলে পরিচিত ছিলেন। তিনি সম্প্রতি ইস্তফা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে আরও দু'সপ্তাহ ডি

মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র পদ ছাড়লেন

শেষ আপডেট: 30 August 2019 16:49

দ্য ওয়াল ব্যুরো : ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি হন নৃপেন্দ্র মিশ্র। তিনি মোদীর ঘনিষ্ঠতম আমলা বলে পরিচিত ছিলেন। তিনি সম্প্রতি ইস্তফা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে আরও দু'সপ্তাহ ডিউটি করবেন। টুইট করে মোদী বলেছেন, নৃপেন্দ্র মিশ্র ছলেন অত্যন্ত দক্ষ অফিসার। মোদী টুইটে লিখেছেন, নৃপেন্দ্র মিশ্র ছিলেন সবচেয়ে দক্ষ অফিসারদের একজন। পাবলিক পলিসি ও প্রশাসন সম্পর্কে তাঁর গভীর জ্ঞান ছিল। তাঁর কাছে আমি অনেক শিখেছি। সেই শিক্ষা অত্যন্ত মূল্যবান। https://twitter.com/narendramodi/status/1167409003544109063 পরে মোদী বলেছেন, প্রধানমন্ত্রীর অফিসে পাঁচ বছর ধরে নীরবে কাজ করে গিয়েছেন শ্রী নৃপেন্দ্র মিশ্রজি। দেশের বিকাশে তিনি বড় ভূমিকা পালন করেছেন। তাঁর জীবনে এক নতুন পর্ব শুরু হচ্ছে। তাঁর আগামী দিনগুলির জন্য আমার শুভেচ্ছা রইল। ৭৪ বছর বয়সী নৃপেন্দ্র মিশ্র গত লোকসভা ভোটের পরেই পদ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর অনুরোধে আরও কয়েকমাস কাজ করলেন। তিনি দেশের সবচেয়ে ক্ষমতাশালী আমলাদের একজন। তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের অ্যাডমিনস্ট্রেটিভ সার্ভিস অফিসার। তিনি আগে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারপার্সন, টেলিকম সচিব ও সার মন্ত্রকের সচিব ছিলেন। মোদী ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে ঢেলে সাজানো হচ্ছে প্রধানমন্ত্রীর অফিসকে। অর্থনীতি বিষয়ক দফতরের জয়েন্ট সেক্রেটারি অরবিন্দ শ্রীবাস্তবকে প্রধানমন্ত্রীর অফিসের জয়েন্ট সেক্রেটারির পদে আনা হয়েছে। গুজরাত ক্যাডারের আইএএস অফিসার হার্দিক শাহ এখন পরিবেশ মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারির পদে আছেন। তাঁকে প্রধানমন্ত্রীর অফিসের ডেপুটি সেক্রেটারির পদে যোগ দিতে বলা হয়েছে। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের দুই অফিসার অভিষেক শুক্লা ও প্রতীক মাথুরকে পিএমও-তে ডেপুটি সেক্রেটারিও পদে আনা হচ্ছে। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের অফিসার সৌরভ শুক্লাকে ডেপুটি সেক্রেটারি হিসাবে নিয়োগ করা হচ্ছে।

```