দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী, দুই সন্তান সহ নিজেকেও জ্যান্ত পুড়িয়ে দিলেন এক এনআরআই। ঘটনাটি পাঞ্জাবের কালাসিঙ্গিয়া গ্রামের।
পুলিশ জানিয়েছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরেই অবসাদে ভুগছিলেন বছর ৩৫-এর কুলবীন্দর সিং। হাতে এসেছিল স্ত্রীর একটি আপত্তিকর ভিডিও-ও। আর তারপরেই এই সিদ্ধান্ত নেন কুলবীন্দর। পুলিশ জানিয়েছে, জর্ডনে থাকতেন ওই ব্যক্তি।
গায়ে পেট্রোল ঢেলে নিজের স্ত্রী এবং দুই সন্তানকে পুড়িয়ে দেন ওই ব্যক্তি। তারপর একইভাবে শেষ করেন নিজেকেও। এমনটাই জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে মৃত্যু হয় কুলবীন্দর এবং তাঁর দুই সন্তান অভি (৫) এবং সোনালের (৮)। হাসপাতালে নিয়ে যাওয়া ওই তাঁর স্ত্রীকে। ততক্ষণে শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে ওই মহিলার। এরপর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ জানিয়েছে প্রায় তিন মাস আগে ওই গ্রামেরই চার ব্যক্তি মহিলার আপত্তিকর ভিডিও বানিয়েছিলেন। তারপর থেকেই কুলবীন্দরের স্ত্রীকে ব্ল্যাকমেল করতে শুরু করে ওই চারজন। শেষ পর্যন্ত কুলবীন্দরের হাতেও পৌঁছে যায় ভিডিও। আর তারপরেই ঘটে এই দুর্ঘটনা। ওই চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।