Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফের কোচবিহারে এনআরসি আতঙ্ক, মাথাভাঙ্গার নমঃশূদ্র পরিবারে নোটিস এল অসম থেকে

ফের কোচবিহার জেলায় এনআরসি নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াল। এবার মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের লতাপাতা অঞ্চলের বাসিন্দা, নমঃশূদ্র পরিবারের নিশিকান্ত দাসের নামে ফরেনার্স ট্রাইবুনাল-৪, কামরূপ (অসম) থেকে নোটিস পাঠানো হয়েছে। 

ফের কোচবিহারে এনআরসি আতঙ্ক, মাথাভাঙ্গার নমঃশূদ্র পরিবারে নোটিস এল অসম থেকে

শেষ আপডেট: 26 July 2025 12:50

রিয়া দাস, কোচবিহার

ফের কোচবিহার জেলায় এনআরসি নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াল। এবার মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের লতাপাতা অঞ্চলের বাসিন্দা, নমঃশূদ্র পরিবারের নিশিকান্ত দাসের নামে ফরেনার্স ট্রাইবুনাল-৪, কামরূপ (অসম) থেকে নোটিস পাঠানো হয়েছে। এর আগে একই ধরনের নোটিস পেয়েছিলেন উত্তমকুমার ব্রজবাঁশি।

নোটিসে নিশিকান্তবাবুকে বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হয়েছে। অথচ নিশিকান্তবাবু জানিয়েছেন, তিনি বহু বছর ধরে কোচবিহারেই বসবাস করেন, তাঁর সমস্ত পরিচয়পত্র পশ্চিমবঙ্গে। রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব কিছুই রয়েছে তাঁর।

এই ঘটনার পর শুধু নমঃশূদ্র সম্প্রদায়ই নয়, সংখ্যালঘু মুসলিম, রাজবংশী, ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেও প্রবল উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে— রাজ্য সরকার ও প্রশাসন বারবার এনআরসি নেই বলে আশ্বস্ত করলেও কেন অসম থেকে এমন নোটিস পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিকদের? স্থানীয় মানুষ এবং মানবাধিকার কর্মীরা এই ঘটনাকে চরম অবিচার এবং নাগরিক অধিকার হরণের সঙ্গে তুলনা করছেন। তাঁরা দাবি করছেন, যাদের জন্ম এবং বাসস্থান এই রাজ্যে, তাদের অসমের ফরেনার্স ট্রাইবুনাল থেকে এভাবে নোটিস পাঠানো সংবিধান পরিপন্থী।

এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকায় চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং অনেকে আইনি সহায়তা নেওয়ার কথা ভাবছেন। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক অভিযোগ করেন, অসমের বিজেপি সরকার সাধারণ মানুষের হয়রানি করাচ্ছে, আতঙ্ক সৃষ্টি করছে। তিনি বলেন, "আমরা ওঁর পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছেন। আমরা অসম সরকারকে কোনও কাগজ দেখাব না।"


```