Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আধার কার্ড আছে, ভোটার বা পাসপোর্ট! এনপিআরে সব জানাতে হবে, বলল স্বরাষ্ট্রমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: আধার নম্বর আছে তো? আর ভোটার কার্ড?  পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স—জাতীয় জনসংখ্যা রেজিস্টারে (এনপিআর) নাম তুলতে হলে লাগবে সব ব্যক্তিগত তথ্যই। বুধবার এমনটাই জানানো হল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। জাতীয় জনসংখ্যা রেজিস্টার বা এনপিএ

আধার কার্ড আছে, ভোটার বা পাসপোর্ট! এনপিআরে সব জানাতে হবে, বলল স্বরাষ্ট্রমন্ত্রক

শেষ আপডেট: 15 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আধার নম্বর আছে তো? আর ভোটার কার্ড?  পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স—জাতীয় জনসংখ্যা রেজিস্টারে (এনপিআর) নাম তুলতে হলে লাগবে সব ব্যক্তিগত তথ্যই। বুধবার এমনটাই জানানো হল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। জাতীয় জনসংখ্যা রেজিস্টার বা এনপিএআরে কী কী তথ্য দিতে হবে সেই নিয়ে ধোঁয়াশা ছিলই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, এনপিআরের কাজ শুরু হবে ২০২০ সালের এপ্রিলে, চলবে সেপ্টেম্বর পর্যন্ত। এনপিআরে তথ্য দেওয়া ঐচ্ছিক এবং তা প্রমাণের জন্য কোনও নথি দেওয়ার প্রয়োজন নেই। এনপিআরে আধার সংক্রান্ত কোনও তথ্য দিতে হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন, এনপিআরে আধার সংক্রান্ত তথ্যও ঐচ্ছিক, কেউ না-চাইলে সেটা নাও দিতে পারেন। তবে, সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জাতীয় জনসংখ্যা রেজিস্টারে নাম নথিভুক্ত করতে হলে উল্লেখ করতে হবে নতুন কতগুলি বিষয়, যার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড বাধ্যতামূলক। স্বরাষ্ট্র সূত্র জানিয়েছে, এনপিআরের জন্য ১৫টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল।  কিন্তু ২০২০-তে এনপিআরের জন্য ২১টি বিষয়ে তথ্য চাওয়া হবে। তাতে আধার, ভোটার কার্ডের তথ্য  ছাড়াও বাবা-মায়ের জন্মতারিখ ও তাঁদের জন্মস্থানের বিষয়টিও থাকবে। এনপিআর: ২০২০ সালে যা যা লাগবে ১) নাম ২) লিঙ্গ-পুরুষ/মহিলা ৩) জন্মতারিখ (সাল-সহ) ৪) বিবাহিত/অবিবাহিত ৫) মা/বাবা/স্বামী/স্ত্রীর নাম ৬) শিক্ষাগত যোগ্যতা ৭) বাড়ির অথবা পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ৮) পেশা ৯) জন্মস্থান ১০) বর্তমানে যেখানে আছেন তার ঠিকানা ১১) ঠিকানায় বসবাস কত দিন ধরে ১২) স্থায়ী বসবাসের ঠিকানা ১৩) বাড়ি বদলালে তার ঠিকানা ১8) জাতি ১৫) আধার কার্ডের নম্বর (বাধ্যতামূলক), ১৬) ভারতের পাসপোর্টের নম্বর ১৭) ভোটার আইডি কার্ডের নম্বর (নতুন),  ১৮) গাড়ির লাইসেন্স নম্বর ১৯) মোবাইল নম্বর ২০) মা, বাবার জন্মস্থান ও জন্মতারিখ ২০১০-এ এনপিআর-এ নাম নথিভুক্ত করানোর জন্য মা ও বাবার নাম আলাদা ভাবে জানাতে হত। এ বার মা বা বাবা যে কোনও এক জনের নাম জানালেই হবে। বিবাহিত হলে মা বা বাবার নাম না জানিয়ে শুধু স্বামী বা স্ত্রীর নাম জানালেও চলবে। কেন্দ্রের বক্তব্য, এনপিআরে কে এ দেশের নাগরিক, কে নন, তা যাচাই করা হচ্ছে না। এনআরসি হলে নাগরিকত্ব যাচাই হবে। দুটো আলাদা বিষয়। স্বারাষ্ট্র মন্ত্রকের দাবি, কোনও নাগরিক সন্দেহজনক প্রমাণিত হলে তার তালিকা তৈরি হবে না। তবে, এনপিআর প্রক্রিয়ায় দাখিল করা তথ্যের সঙ্গে নথির মিল না থাকলে স্থানীয় রেজিস্ট্রারের কাছে নির্দিষ্ট বয়ানে তার ব্যাখ্যা দেওয়ার সুবিধাও রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির নাম মূল রেজিস্টারে উঠবে কি না, তা নির্ভর করবে সেই প্রক্রিয়ার উপর। তবে খসড়া তালিকা প্রকাশের পরই তা শুরু করা যাবে। এবং তখনই নিজেদের অভিযোগ-আপত্তির কথাও জানানোর সুযোগ থাকবে। তবে জাতীয় জনসংখ্যা রেজিস্টারে বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে কিনা সেটা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি। সূত্রের খবর, যাঁদের বয়স পাঁচ বছরের বেশি, তাঁদের ১০টি আঙুল ও দু’চোখের মণি স্ক্যান করা হবে। তবে সেটা কিছু নির্দিষ্ট রাজ্যের ক্ষেত্রেই নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।

```