Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এখন প্রাচীন তামিল ভাষার প্রতিধ্বনি শোনা যাচ্ছে আমেরিকাতেও, চেন্নাইতে বললেন মোদী

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণে তামিল কবিতা উদ্ধৃত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি চেন্নাইয়ে মাদ্রাজ আইআইটি-র সমাবর্তনে যান। তার আগে চেন্নাই বিমান বন্দরে তিনি বলেন, আমেরিকায় এখন তামিল ভাষার প্

এখন প্রাচীন তামিল ভাষার প্রতিধ্বনি শোনা যাচ্ছে আমেরিকাতেও, চেন্নাইতে বললেন মোদী

শেষ আপডেট: 30 September 2019 08:03

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণে তামিল কবিতা উদ্ধৃত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি চেন্নাইয়ে মাদ্রাজ আইআইটি-র সমাবর্তনে যান। তার আগে চেন্নাই বিমান বন্দরে তিনি বলেন, আমেরিকায় এখন তামিল ভাষার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমি সকলকে জানাতে চেয়েছিলাম, বিশ্বে প্রাচীনতম ভাষাগুলির অন্যতম হল তামিল। তাঁর কথায়, আমি যখন আমেরিকায় ছিলাম, তখন একবার তামিল ভাষা বলেছি। সকলকে আমি বললাম, তামিল বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা। এখন আমেরিকাতেও তামিল ভাষার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমেরিকায় এক সপ্তাহের সফর শেষে সদ্য দেশে ফিরেছেন মোদী। সেখানে অন্তত তিনবার তিনি উল্লেখ করেছেন, ভারত একটি বহু ভাষাভাষী দেশ। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় তিনি বলেন, হাজার বছর আগেই তামিল কবি কানিয়ান পুনগুনদ্রানার লিখেছেন, আমরা সব দেশেরই মানুষ, সবাই আমাদের আপনার জন। পরে ব্লুমবার্গে গ্লোবাল বিজনেস ফোরামে শিল্পপতিদের সামনে মোদী বলেন, আমাদের দেশ সহজেই ইংরেজিতে কাজ চালাতে পারে। এর ফলে বিনিয়োগকারীদের সুবিধা হবে। তিনি বোঝাতে চেয়েছিলেন, ভারতে বহু ভাষা চালু আছে। তাই এদেশের মানুষ খুব সহজেই অন্য ভাষা শিখে ফেলতে পারে। তারা ইংরেজিও শিখে ফেলেছে। ফলে বিদেশি বিনিয়োগকারীদের কাজকর্ম চালাতে কোনও অসুবিধাই হবে না। হিউস্টনে হাউডি মোদী ইভেন্টেও মোদী ৫০ হাজার দর্শকের সামনে বলেন, শত শত বছর ধরে আমাদের দেশে বিভিন্ন ভাষা চালু আছে। কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশ জুড়ে সংযোগ রক্ষাকারী ভাষা হিসাবে হিন্দি চালু করার কথা বললে দক্ষিণ ভারতে অসন্তোষ দেখা যায়। এদিন মোদী ভাষার প্রশ্নটি তুলে সেই বিতর্কেই জল ঢালতে চেয়েছেন বলে পর্যবেক্ষক মহলের ধারণা।

```