Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এখন কেউ আমাকে ছুঁতেও পারবে না, দাবি ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দের

দ্য ওয়াল ব্যুরো : এখন কোনও কোর্ট আমাকে স্পর্শ করতে পারবে না। এক ভিডিওয় এমনই মন্তব্য করেছেন বিতর্কিত গডম্যান নিত্যানন্দ। অভিযোগ, আমেদাবাদের আশ্রমে তিনি কয়েকজন নাবালিকাকে আটকে রেখেছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে শোনা

এখন কেউ আমাকে ছুঁতেও পারবে না, দাবি ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দের

শেষ আপডেট: 6 December 2019 14:16

দ্য ওয়াল ব্যুরো : এখন কোনও কোর্ট আমাকে স্পর্শ করতে পারবে না। এক ভিডিওয় এমনই মন্তব্য করেছেন বিতর্কিত গডম্যান নিত্যানন্দ। অভিযোগ, আমেদাবাদের আশ্রমে তিনি কয়েকজন নাবালিকাকে আটকে রেখেছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে শোনা যায়, গডম্যান বলছেন, "আমি তোমাদের কাছে সত্যি কথাটা প্রকাশ করছি। এখন কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। আমি হলাম পরম শিব। কোনও নির্বোধ আদালত কি এই সত্য কথাটা বলার জন্য আমাকে শাস্তি দেবে? আমিই হলাম পরম শিব।" https://twitter.com/YippeekiYay_DH/status/1197818470349463552 ভিডিওতে দেখা যায়, 'গডম্যান' খয়েরি রং-এর পোশাক ও পাগড়ি পরে বসে আছেন। ঠিক কবে ভিডিওটি তোলা হয়েছে জানা যায়নি। ছবিটি ২২ নভেম্বর থেকে ভাইরাল হওয়া শুরু হয়েছে। ছবি দেখে মনে হচ্ছে, তিনি শিষ্যদের উপদেশ দিচ্ছেন। তিনি বলছেন, "তোমরা আমার প্রতি আনুগত্য প্রকাশ করেছ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের মৃত্যু হবে না।" ৪১ বছর বয়সী 'গডম্যান' কিছুদিন আগে ঘোষণা করেন, তাঁর দেশের নাম কৈলাস। সেদেশের কোনও নির্দিষ্ট সীমা নেই। পুলিশ এখনও জানতে পারেনি, তিনি কোথায় লুকিয়ে আছেন। শুক্রবার পুলিশ তাঁর পাসপোর্ট বাতিল করে দিয়েছে। তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। তাও নাকচ করে দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, বিদেশে ভারতীয় দূতাবাসগুলিকে বলা হয়েছে যাতে তারা নিত্যানন্দের খোঁজ করে। নিত্যানন্দ নিজেকে তামিলনাড়ুর মাদুরাই অধিনাম মঠের প্রধান বলে দাবি করেন। ২০১০ সালে ধর্ষণের অভিযোগে তিনি হিমাচল প্রদেশ থেকে গ্রেফতার হন। এক অভিনেত্রীর সঙ্গে তাঁর ছবি দেখা গিয়েছিল।

```