Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যে গ্রামে যত ভোট, সেখানে তত উন্নয়ন, ফের বিতর্কিত মন্তব্য মানেকার

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই মুসলিম ভোটারদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের পিলভিতের সাংসদ মানেকা গান্ধী। তার রেশ মেলাতে না মেলাতেই সোমবার ফের মানেকা বললেন, তিনি কোন গ্রাম থেকে কত ভোট পেয়েছেন, সেই অনুযায়ী গ্রামগুলিকে এ বি স

যে গ্রামে যত ভোট, সেখানে তত উন্নয়ন, ফের বিতর্কিত মন্তব্য মানেকার

শেষ আপডেট: 15 April 2019 08:37

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই মুসলিম ভোটারদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের পিলভিতের সাংসদ মানেকা গান্ধী। তার রেশ মেলাতে না মেলাতেই সোমবার ফের মানেকা বললেন, তিনি কোন গ্রাম থেকে কত ভোট পেয়েছেন, সেই অনুযায়ী গ্রামগুলিকে এ বি সি ডি, এই চারভাগে ভাগ করবেন। যে গ্রাম থেকে যত ভোট পাবেন, সেই অনুযায়ী উন্নয়ন করবেন। পিলভিত কেন্দ্রে এবার প্রার্থী হয়েছেন মানেকার ছেলে বরুণ গান্ধী। অন্যদিকে বরুণের কেন্দ্র সুলতানপুরে প্রার্থী হয়েছেন মানেকা। কিন্তু এদিন তিনি পিলভিতে জনসভা করেন। সেখানে বলেন, আমরা প্রত্যেকবারেই পিলভিতে জিততে পারি। কিন্তু কীসের ভিত্তিতে আমরা বেছে নেব কোন গ্রামে বেশি উন্নয়ন হবে আর কোন গ্রামে হবে কম? আমরা গ্রামগুলিকে এ বি সি ডি, চার ভাগে ভাগ করব। যে গ্রাম থেকে ৮০ শতাংশ ভোট পাব, তারা পড়বে এ ক্যাটেগরিতে। যে গ্রাম থেকে ৬০ শতাংশ ভোট পাব, তারা পড়বে বি ক্যাটেগরিতে। ৫০ শতাংশ ভোট পেলে সে গ্রাম পড়বে সি ক্যাটেগরিতে। ৫০ শতাংশের কম পেলে সেই গ্রাম পড়বে ডি ক্যাটেগরিতে। এরপরে মানেকা বলেন, উন্নয়নের কাজ প্রথমে হবে এ ক্যাটেগরির গ্রামে। তারপরে আসবে বি এর পালা। সেখানে কাজ শেষ হলে আসবে সি এর পালা। আপনারা চেষ্টা করুন এ বি অথবা সি ক্যাটেগরিতে থাকতে। কেউ ডি ক্যাটেগরিতে থাকবেন না। কারণ আমরা সকলেই এখানে নিজেদের লাভের জন্য এসেছি। গত সপ্তাহে মানেকা সুলতানপুরে এক সভায় বলেছিলেন, মুসলিম ভোটাররা যদি তাঁকে ভোট না দেন, তাঁরা যেন তাঁর কাছে কোনও উপকার আশা না করেন। তাঁর দাবি, মুসলমানরা সমর্থন করুক বা না করুক, আমরা জিতবই। কিন্তু তিনি যদি দেখেন, কোনও এলাকা থেকে ভোট পাননি, তাহলে তাঁর মনে আঘাত লাগবে। তারপর কোন মুসলিম যদি আমার কাছে কোনও কাজের জন্য আসে, আমি ভাবব, কী হবে কাজ করে। এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন মানেকাকে শো কজ নোটিশ পাঠিয়েছে। বিরোধীরাও তাঁর তীব্র সমালোচনা করেছেন। এরপরে সোমবার তিনি যেভাবে গ্রামগুলিকে নানা ভাগে ভাগ করার কথা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য করতে চেয়েছেন, তাতেও নতুন করে বিতর্ক সৃষ্টি হবে বলে পর্যবেক্ষকদের ধারণা। পিলভিতে ভোট হবে আগামী ২৩ এপ্রিল।

```