Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইনকে ফাঁকি দেওয়ার চেষ্টায় নির্ভয়ার খুনিরা, মৃত্যুদণ্ড বহাল রাখল দিল্লি হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই দিল্লি সরকার জানিয়েছে, ২২ জানুয়ারি নির্ভয়ার খুনিদের ফাঁসি হচ্ছে না। কারণ খুনিদের একজন ক্ষমাভিক্ষা চেয়েছে। এরপর দিল্লি হাইকোর্ট জানাল, নির্ভয়া মামলায় চার অপরাধীর মৃত্যুদণ্ড বাতিল করার প্রশ্নই নেই। নিম্ন আদালত তাদের

আইনকে ফাঁকি দেওয়ার চেষ্টায় নির্ভয়ার খুনিরা, মৃত্যুদণ্ড বহাল রাখল দিল্লি হাইকোর্ট

শেষ আপডেট: 15 January 2020 10:41

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই দিল্লি সরকার জানিয়েছে, ২২ জানুয়ারি নির্ভয়ার খুনিদের ফাঁসি হচ্ছে না। কারণ খুনিদের একজন ক্ষমাভিক্ষা চেয়েছে। এরপর দিল্লি হাইকোর্ট জানাল, নির্ভয়া মামলায় চার অপরাধীর মৃত্যুদণ্ড বাতিল করার প্রশ্নই নেই। নিম্ন আদালত তাদের ফাঁসির হুকুম দিয়ে মোটেই ভুল করেনি। তবে অপরাধীরা ফের নিম্ন আদালতের দ্বারস্থ হতে পারে। নির্ভয়া মামলায় যিনি দিল্লি সরকারের কৌঁসুলি ছিলেন, সেই রাহুল মেহরা বলেন, আইনকে ফাঁকি দিতে চায় চার অপরাধী। তাই তারা আলাদা আলাদা করে ক্ষমা ভিক্ষা চেয়ে আবেদন করছে। নির্ভয়া মামলায় চার অপরাধীর নাম বিনয় শর্মা, মুকেশ কুমার, অক্ষয় কুমার সিং ও পবন গুপ্তা। আগে স্থির হয়েছিল, আগামী বুধবার সকাল সাতটায় তিহাড় জেলে তাদের ফাঁসি হবে। ২০১২ সালে তারা চলন্ত বাসে নির্ভয়াকে খুন করে। তার সাত বছর বাদে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার মুকেশ সিং ক্ষমাভিক্ষা চেয়ে আবেদন করে। যদি তা নাকচ হয়ে যায়, তাহলেও অপরাধীকে ফাঁসির ১৪ দিন আগে নোটিস দিয়ে সেকথা জানাতে হবে। তাই ২২ জানুয়ারি তাদের ফাঁসি দেওয়া যাবে না। তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগে দেখতে হবে, রাষ্ট্রপতি অপরাধীদের ক্ষমা করেন কিনা। দিল্লি সরকারের কৌঁসুলি রাহুল মেহরা বলেন, রাষ্ট্রপতি ক্ষমাভিক্ষার আবেদন নাকচ করলে তবেই মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে। সুপ্রিম কোর্টে মঙ্গলবার মুকেশ ও বিনয়ের কিউরেটিভ পিটিশন বাতিল করে দিয়েছে। অর্থাৎ খুনিদের সামনে আর কোনও আইনি পথ খোলা নেই। নির্ভয়ার মা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আর্জি জানিয়েছেন, তিনি যেন মুকেশ সিং-এর ক্ষমার আর্জি অবিলম্বে নাকচ করে দেন।

```