Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দলিত ছাত্রের মৃত্যুর এক মাস পর উদ্ধার হল চিঠি, রয়েছে সহপাঠীর নাম

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি মুম্বইয়ে ছাত্র (IIT Student) দর্শন সোলাঙ্কির আত্মহত্যায় তোলপাড় হয়ে উঠেছিল ক্যাম্পাস। জাতিবৈষম্যের অভিযোগ উঠেছিল। ক্যাম্পাসে মানসিক নির্যাতনের শিকার হতে হত দর্শনকে, এমন অভিযোগও শোনা যায়। সুইসাইডের প্রায় ১ মাস পর দর্শ

দলিত ছাত্রের মৃত্যুর এক মাস পর উদ্ধার হল চিঠি, রয়েছে সহপাঠীর নাম

শেষ আপডেট: 27 March 2023 14:08

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি মুম্বইয়ে ছাত্র (IIT Student) দর্শন সোলাঙ্কির আত্মহত্যায় তোলপাড় হয়ে উঠেছিল ক্যাম্পাস। জাতিবৈষম্যের অভিযোগ উঠেছিল। ক্যাম্পাসে মানসিক নির্যাতনের শিকার হতে হত দর্শনকে, এমন অভিযোগও শোনা যায়। সুইসাইডের প্রায় ১ মাস পর দর্শনের ঘর থেকে উদ্ধার হল একটি সুইসাইড নোট। সেই চিঠিতে লেখা রয়েছে, তাঁর মৃত্যুর জন্য দায়ী তাঁরই এক সহপাঠী।

গত ১২ ফেব্রুয়ারি হস্টেলের সাত তলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেন ১৮ বছরের দর্শন সোলাঙ্কি। গুজরাতের এই ছাত্র বি-টেক করছিলেন আইআইটি মুম্বই থেকে। দর্শনের আত্মহত্যার পর পুলিশ জানিয়েছিল, কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

অবশেষে মৃত্যুর (died) প্রায় ১ মাস পর উদ্ধার হল সুইসাইড নোট। স্পেশাল ইনভেস্টিগেশন টিম দর্শনের ঘর থেকেই সুইসাইড নোট উদ্ধার করে। তাতে লেখা ছিল, 'আর্মান আমাকে মেরেছে'। সূত্রের খবর, আর্মান ইকবাল খাতরি দর্শনেরই সহপাঠী।

ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ মা তারিকাবেন সোলাঙ্কি। তিনি জানান, 'আমার ছেলেকে মানসিক নির্যাতন করা হত, সেকারণেই ও এই কাজ করেছে।‘

প্রসঙ্গত, দর্শনের মৃত্যুর পর তার পরিবার অভিযোগ জানিয়েছিল যে, প্রতিদিন ক্যাম্পাসে মানসিক অত্যাচার সহ্য করতে হত দর্শনকে। কেউ কেউ তার সঙ্গে কথা বলত না। আবার কেউ কেউ তাকে জাত পাত নিয়ে কথা শোনাত। দর্শন সেই কথা বাড়িতে জানিয়েছিল। এমনকী কলেজের সিনিয়ারদেরও বলেছিল। পরিবারের তরফে আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফলতির অভিযোগ তোলা হয়েছে।

সূত্রের খবর, পুলিশ আর্মান খাতরির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করেছে। পাশাপাশি দুই ছাত্রের মধ্যে কী হয়েছিল তা খতিয়ে দেখছে এসআইটি।

বিলকিস: মহুয়া, সুহাসিনীদের মামলায় সরকারের হলফনামা তলব সুপ্রিম কোর্টের


```