Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নট ইওর বিজনেস, সেনাপ্রধানকে তোপ চিদম্বরমের

দ্য ওয়াল ব্যুরো : সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, যাঁরা জনতাকে আগুন লাগাতে বলেন, তাঁরা আর যাই হোন, নেতা নন। ওই মন্তব্যের জন্য শনিবার সেনাপ্রধানকে চড়া সুরে আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, এই ব্যাপার থেকে সেন

নট ইওর বিজনেস, সেনাপ্রধানকে তোপ চিদম্বরমের

শেষ আপডেট: 28 December 2019 13:25

দ্য ওয়াল ব্যুরো : সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, যাঁরা জনতাকে আগুন লাগাতে বলেন, তাঁরা আর যাই হোন, নেতা নন। ওই মন্তব্যের জন্য শনিবার সেনাপ্রধানকে চড়া সুরে আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, এই ব্যাপার থেকে সেনাপ্রধান দূরে থাকলেই ভাল হয়। তিরুঅনন্তপুরমে নাগরিকত্ব আইন বিরোধী জনসভায় তিনি বলেন, “রাজনীতিকরা কী করবেন, তা বলা সেনাবাহিনীর কাজ নয়। ঠিক যেমন আমাদের কাজ নয় সেনাবাহিনীকে বলা, কীভাবে লড়াই করতে হবে। আপনারা নিজেদের ধারণা অনুযায়ী যুদ্ধ করেন। আমরা নিজেদের ধারণা অনুযায়ী দেশের অভ্যন্তরীণ ব্যাপার সামলাই।” মোদী সরকারের সমালোচনা করে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, উদ্বেগের বিষয় হল, জেনারেল রাওয়াতের মতো শীর্ষস্থানীয় অফিসারকে দিয়েও এখন মিথ্যা বলানো হচ্ছে। তাঁর কথায়, “এখন আর্মি জেনারেলকে দিয়েও মন্তব্য করানো হচ্ছে। এটা কি তাঁর কাজ? যা ঘটছে তা খুবই লজ্জার বিষয়।” পরে তিনি বলেন, “আমি জেনারেল রাওয়াতের কাছে আবেদন জানাচ্ছি, সেনাবাহিনীর শীর্ষ কর্তা হিসাবে আপনি নিজের কাজটা করুন। রাজনীতিকদের যা করণীয় তা তাদের করতে দিন।” নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী ছাত্রদের সমর্থন করে তিনি বলেন, “ভারতের ছাত্র ও যুবকরা বুঝতে পেরেছেন, নাগরিকত্ব আইন সংবিধানের পক্ষে গুরুতর বিপদ। নাগরিকত্ব আইন ও এনআরসি যৌথভাবে মুসলিমদের পক্ষে ক্ষতিকারক। ওই আইন অসাংবিধানিক। আমি নিশ্চিত, সুপ্রিম কোর্ট এই আইন নাকচ করে দেবে।” গত বৃহস্পতিবার নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ নিয়ে মুখ খোলেন সেনাপ্রধান। তিনি বলেন, “নেতৃত্ব দেওয়া এত সহজ কাজ নয়। কারণ যখনই আপনি কোনও দিকে যাবেন, সবাই আপনাকে অনুসরণ করবে। দেখে মনে হয় নেতৃত্ব দেওয়া খুব সহজ কাজ। কিন্তু ব্যাপারটা মোটেও অত সহজ নয়।” তারপরেই একজন লিডারের কী করা উচিত, তা নিয়ে মন্তব্য করেন রাওয়াত। তিনি বলেন, “তাঁরাই নেতা, যাঁরা মানুষকে সঠিক পথে নিয়ে যান। কিন্তু যাঁরা মানুষকে ভুল বোঝান, তাঁরা কখনওই লিডার হওয়ার যোগ্য নন। আমরা দেখছি হাজার হাজার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। হিংসার দিকে যাচ্ছে তারা। আগুন জ্বলছে। সংঘর্ষ হচ্ছে। যাঁরা এটা করছেন তাঁরা লিডার নন।”

```