Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

আমার কোনও অসুখ হয়নি, গুজব উড়িয়ে দিয়ে জানালেন অমিত শাহ

দ্য ওয়াল ব্যুরো : আমি একটা কথা সকলকে পরিষ্কার জানিয়ে দিতে চাই। আমি সুস্থ, সবল আছি। কোনও অসুখে ভুগছি না। শনিবার এই মর্মে টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৫৫ বছর বয়সী অমিত শাহ জানান, ক’দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ তাঁর স্ব

আমার কোনও অসুখ হয়নি, গুজব উড়িয়ে দিয়ে জানালেন অমিত শাহ

শেষ আপডেট: 9 May 2020 11:51

দ্য ওয়াল ব্যুরো : আমি একটা কথা সকলকে পরিষ্কার জানিয়ে দিতে চাই। আমি সুস্থ, সবল আছি। কোনও অসুখে ভুগছি না। শনিবার এই মর্মে টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৫৫ বছর বয়সী অমিত শাহ জানান, ক’দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ তাঁর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াচ্ছেন। এমনকি অনেকে টুইটারে তাঁর মৃত্যুকামনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশ এখন করোনা অতিমহামারীর বিরুদ্ধে লড়াই করছে। ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন প্রায় ১৯০০ মানুষ। এই অবস্থায় তিনি গুজবে কান দিচ্ছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করছেন। কিন্তু গত দু’দিনে লক্ষ লক্ষ বিজেপি কর্মী তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাই তিনি এদিন টুইটারে জানালেন, তাঁর কোনও অসুখ নেই। যাঁরা তাঁর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াচ্ছেন, তাঁদের বিদ্রুপ করে অমিত বলেন, এই ধরনের কথা রটলে তিনি আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবেন। তাঁর কথায়, “আমি সকলের কাছে অনুরোধ করছি, গুজবে কান দেবেন না। নিজের কাজ করুন।” যে শুভানুধ্যায়ীরা তাঁর স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিয়েছেন, তাঁদের ধন্যবাদ দিয়েছেন অমিত। https://twitter.com/AmitShah/status/1259066254511362050

```