Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইফতার পার্টি নয়, এই রমজান তাঁরা পালন করবেন প্রান্তিক মানুষের পাশে থেকে! কুর্নিশ নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: আর কিছু দিন পর থেকেই শুরু রমজান মাস। কিন্তু এই বছর সবকিছুই অন্যরকম। করোনার প্রভাবে ঘনিয়েছে দুর্দিন। তাই দিল্লির মুসলিম যুবসমাজ জানিয়েছে, আসন্ন রমজানে কোনও ইফতার পার্টি নয়, এ বছর মানুষের মুখে খাবার তুলে দিয়ে পালন করা হবে পব

ইফতার পার্টি নয়, এই রমজান তাঁরা পালন করবেন প্রান্তিক মানুষের পাশে থেকে! কুর্নিশ নেটিজেনদের

শেষ আপডেট: 22 April 2020 02:42

দ্য ওয়াল ব্যুরো: আর কিছু দিন পর থেকেই শুরু রমজান মাস। কিন্তু এই বছর সবকিছুই অন্যরকম। করোনার প্রভাবে ঘনিয়েছে দুর্দিন। তাই দিল্লির মুসলিম যুবসমাজ জানিয়েছে, আসন্ন রমজানে কোনও ইফতার পার্টি নয়, এ বছর মানুষের মুখে খাবার তুলে দিয়ে পালন করা হবে পবিত্র রমজান মাস। ইসলামিক ক্যালেন্ডারে সবথেকে পবিত্র মাস হল রমজান। তাই ইদের আগের এই পবিত্র মাস জুড়ে ধর্মবিশ্বাসী মুসলিমরা পালন করেন রোজা অর্থাৎ উপবাস। রোজ দিনভর রোজা রাখার পরে ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন তাঁরা। এই ইফতারে সারাদিনের শেষে খাওয়া হয় পেটভরে, ভলমন্দ। এখন করোনার হাত থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখার ডাক বিশ্বজুড়ে। এ দেশেও তাই দীর্ঘ লকডাউন। স্কুল, কলেজ, অফিস, মন্দির, মসজিদ সবই বন্ধ। এরই মধ্যে রমজানের দোরগোড়ায় ইতিমধ্যেই মুসলিম ধর্মের বহু শীর্ষ মানুষ অনুরোধ করেছেন এই রমজান সম্পূর্ণভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেই পালন করতে, রোজা থেকে ইফতার, নামাজ থেকে ইদ-- সবকিছুই নিজের বাড়িতে পালন করতে। আর এই আবহেই এক অভিনব উদ্যোগ নিলেন দিল্লির কিছু যুবক। তাঁদের কাছে এবার রমজানের উদযাপন হবে সম্পূর্ণ অন্যভাবে। কোনও ইফতার নয়, নয় নিজেদের মধ্যে রোজ খাওয়াদাওয়া। এবারে মানুষের মুখে খাবার তুলে দিয়ে পবিত্র মাসকে পালন করবেন বলে জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি ভিডিও কলের মাধ্যমে প্রতিটি রাজ্যের ওয়াকফ বোর্ডের সদস্যদের অনুরোধ করেছেন, যাতে এই রমজানে লকডাউন সঠিক ভাবে পালন করা হয়, তা যেন তাঁরা নজরে রাখেন। দিল্লি ওয়াকফ বোর্ডের মুখপত্র বসিত আলী জানিয়েছেন, মন্ত্রীর সেই অনুরোধ অক্ষরে অক্ষরে পালন করা হবে। সমস্ত সরকারি নির্দেশিকা মেনেই লকডাউন যতদিন না উঠছে কোন মসজিদ খোলা হবে না। মানুষ ঘরে বসেই রোজা পালন করবেন। দিল্লির ফতেপুরি মসজিদের শাহী ইমাম মুফতি মুকারাম আহমেদ সকলকে অনুরোধ করেছেন যেন প্রত্যেকে নিজ ঘরে ধর্মপালন করেন। কোনও রকম জমায়েত করা যাবে না, সমস্ত কিছু নিজেদের ঘরেই পালন করা হবে। কিন্তু রমজান সকলকে নিয়ে একসঙ্গে চলার মাস, সকলকে খুশি রাখার মাস। তাই শুধুই ঘরে বসে একা প্রার্থনা করলে চলবে না। দেশের না খেতে পাওয়া মানুষের পাশে দাঁড়াতে পারলে তবেই আসল রমজান উদযাপন বলে মনে করছেন দিল্লির কিছু যুবক। এরকমই চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এসেছেন একটি ছোট স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ৩৩ বছরের ইরতিজা কুরেশী। নেটিজেনদের সাহায্য চেয়ে তিনি আবেদনও করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন, রমজানের প্রথম ২০টি রাত ঘুরে ঘুরে দিল্লির বিভিন্ন প্রান্তে বহু পরিবারকে তিনি খাবার পৌঁছে দিতে চান। সোশ্যাল মিডিয়ায় এই আবেদন জানানোর পরে তিনি বিপুল সাড়া পান এবং প্রচুর মানুষ এই উদ্যোগে তাঁর পাশে দাঁড়ানোর ভরসা দেয়। একটি সংস্থা তাদেরকে প্রায় ২০ লাখ টাকার রেশন দিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ইরতিজাদের কাজ। তবে ইরতিজা শুধু একাই নন, তাঁর মতো আরও অনেকেই এই একই রকম ভাবনা আর উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন। অনেকেই মনে করছেন, পবিত্র রমজানের মাসে ইরতিজাদের মতো মানুষদের জন্যই কারও জীবনে আলো আসতে পারে এই লকডাউনের আঁধারেও।

```