Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনে আস্থা নেই, ভারতের ভ্যাকসিনেই ভরসা, এক কোটি ডোজ চেয়ে বলল নেপাল

দ্য ওয়াল ব্যুরো: চিন সেই কবে থেকে নেপালে টিকা বিক্রির চেষ্টা করে যাচ্ছে। চিনের তৈরি সিনোভ্যাক টিকা গছানোর জন্য চেষ্টা চরিত্র কিছু কম হচ্ছে না। কিন্তু নেপাল বেঁকে বসেছে। চিনের টিকায় যে একেবারেই ভরসা নেই তা সাফ জানিয়ে দিয়েছেন নেপালের বিদেশমন্

চিনে আস্থা নেই, ভারতের ভ্যাকসিনেই ভরসা, এক কোটি ডোজ চেয়ে বলল নেপাল

শেষ আপডেট: 5 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: চিন সেই কবে থেকে নেপালে টিকা বিক্রির চেষ্টা করে যাচ্ছে। চিনের তৈরি সিনোভ্যাক টিকা গছানোর জন্য চেষ্টা চরিত্র কিছু কম হচ্ছে না। কিন্তু নেপাল বেঁকে বসেছে। চিনের টিকায় যে একেবারেই ভরসা নেই তা সাফ জানিয়ে দিয়েছেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালি। চলতি মাসেই ভারত সফরে আসছেন তিনি। টিকা কেনার ব্যাপারে দু’দেশের মধ্যেও আলোচনাও হবে বলে জানা গিয়েছে। আগামী ১৪ জানুয়ারি ভারতে আসছেন নেপালের বিদেশমন্ত্রী। তার পরের দিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ভারত-নেপাল যৌথ কমিশনের বৈঠকে যোগ দেবেন তিনি। কাঠমাণ্ডু ও নয়াদিল্লির তরফে জানানে হয়েছে, এই বৈঠকে কোভিড টিকার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ভারতের থেকে টিকা কেনার ব্যাপারে যাবতীয় কথাবার্তা সেরে নেবেন নেপালের বিদেশমন্ত্রী। গত মাসেই সরকার বিরোধী বিক্ষোভ চলছিল নেপালে। নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গেও সরকারের ঝগড়া শুরু হয়েছিল। তার ওপরে পদত্যাগ করেছিলেন মন্ত্রিসভার সাতজন সদস্য। এই পরিস্থিতিতে সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ভেঙে  দিয়েছিলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এমন ডামাডোলের মধ্যেই অবশ্য টিকা সংক্রান্ত ব্যাপারে দুই দেশের মধ্যে প্রাথমিক কথাবার্তা এগিয়েছিল। নেপালে সিনোভ্যাকের ডোজ বিক্রির প্রস্তাব দিয়েছে চিন। কিন্তু সে প্রস্তাবে সায় দেয়নি কাঠমাণ্ডু। বদলে ভারতের ভ্যাকসিন কিনতেই আগ্রহ দেখিয়েছে নেপাল। জানা গিয়েছে, ভারতের থেকে ১ কোটি ২০ লক্ষ টিকার ডোজ কিনতে আগ্রহী নেপাল। দেশের ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলির সঙ্গে কথাবার্তাও হয়েছে। ভারতে নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য জানিয়েছেন, সেরাম ও ভারত বায়োটেকের টিকায় ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই দুই কোম্পানিই তাদের তৈরি টিকার বিপুল উৎপাদন করবে। এই দুই টিকার ডোজ কিনতেই আগ্রহী নেপাল।

```