Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাতিল হচ্ছে না একটাও ট্রেন, শনি-রবি পরিষেবা স্বাভাবিক থাকবে, বিবৃতি দিয়ে জানাল রেল

আগামী শনি এবং রবিবার শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছিল পূর্ব রেল। বৃহস্পতিবার এব্যাপারে রেলের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল। তবে শুক্রবার ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল জানিয়ে দিল, শনি ও রবিবার কোনও ট্রেন বাতিল হচ্ছে না।

বাতিল হচ্ছে না একটাও ট্রেন, শনি-রবি পরিষেবা স্বাভাবিক থাকবে, বিবৃতি দিয়ে জানাল রেল

শেষ আপডেট: 1 March 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো: আগামী শনি এবং রবিবার শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছিল পূর্ব রেল। বৃহস্পতিবার এব্যাপারে রেলের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল। তবে শুক্রবার ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল জানিয়ে দিল, শনি ও রবিবার কোনও ট্রেন বাতিল হচ্ছে না।

বৃহস্পতিবার রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, আগামী ১ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে দমদম স্টেশনে। ফলে ওই চারদিন ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে। শনি এবং রবিবার একাধিক ট্রেন বাতিলের কথা জানানো হয়। লোকাল ট্রেনের পাশাপাশি একাধিক এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়।

রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল ,শনিবার শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস (আপ এবং ডাউন) বাতিল করা হয়েছে। এছাড়াও শিয়ালদহ থেকে রানাঘাট, হাবরা, হাসনাবাদ, ডানকুনি, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দত্তপুকুর, বারাসত, গোবরডাঙা, ব্যারাকপুর, নৈহাটি, বর্ধমান, কাটোয়া, বজবজ, ঠাকুরনগর এবং বনগাঁ পর্যন্ত আপ এবং ডাউন লাইনের একাধিক ট্রেন শনিবার চলবে না।

একইভাবে রবিবার শিয়ালদহ থেকে রানাঘাট, হাসনাবাদ, হাবরা, ডানকুনি, গোবরডাঙা, দত্তপুকুর, নৈহাটি, ব্যারাকপুর, বর্ধমান এবং কাটোয়া লোকালের আপ এবং ডাউনের একাধিক ট্রেন বাতিল করার কথা ঘোষণা করে রেল। সংশ্লিষ্ট দুটি দিনে চক্র রেল পরিষেবাও বন্ধ রাখার কথা জানায় রেল।

এরপরই যাত্রী সাধারণের মধ্যে এই নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়। এরপরই শুক্রবার রেলের তরফে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, অনিবার্যকারণ বশত দমদম স্টেশনের নন-ইন্টারলকিংয়ের কাজ এখনই করা হচ্ছে না। ফলে শনি ও রবিবার ট্রেন চলাচল পরিষেবা অক্ষুন্ন রাখা হচ্ছে। 


```