Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

North Sikkim Landslide: চুংথাং-লাচেন রাস্তায় বিপর্যয়, আটকে শতাধিক পর্যটক, উদ্ধারে সেনা-আইটিবিপি

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই পথে যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হবে। 

North Sikkim Landslide: চুংথাং-লাচেন রাস্তায় বিপর্যয়, আটকে শতাধিক পর্যটক, উদ্ধারে সেনা-আইটিবিপি

উত্তর সিকিমে আটকে কয়েকশো পর্যটক। ছবি: এআই।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 26 March 2026 12:02

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই খুলেছিল উত্তর সিকিমের (North Sikkim) রাস্তা। পর্যটকদের ঢল নেমেছিল পাহাড়ের পথে (North Sikkim Tour)। মহানন্দে গুরদংমার লেকে (Gurudongmar Lake) পাড়ি জমিয়েছিলেন সমতলের মানুষজন। তবে মাত্র কয়েকদিনের 'উইন্ডো'ই মঞ্জুর করল প্রকৃতি (North Sikkim Landslide)। তার পরেই টানা ভারী বৃষ্টির জেরে আবারও বিপর্যস্ত উত্তর সিকিম (North Sikkim Road Update)। 

বস্তুত, প্রকৃতির মেজাজ খারাপ হলে পাহাড় তার শক্তির পরিচয় দিতে দেরি করে না—উত্তর সিকিমে ফের সেই চেনা ছবিই ধরা দিল। পাহাড়ি এলাকায় একাধিক ধস নেমে চুংথাং থেকে লাচেন যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক কার্যত অচল হয়ে পড়েছে। ফলে মাঝপথেই আটকে পড়েন শতাধিক পর্যটক, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে। প্রবল বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গিয়ে একাধিক জায়গায় ধস নামে। এর ফলে পর্যটকদের গাড়ি না এগোতে পারছিল, না ফিরে আসা সম্ভব হচ্ছিল। প্রায় দু’শোর কাছাকাছি পর্যটক দীর্ঘ সময় রাস্তায় আটকে পড়েন। 

পরে সেনা ও ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের (আইটিবিপি) সহায়তায় তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আশ্রয়ের জন্য স্থানীয় গুরুদ্বার এবং নিরাপত্তা শিবির খুলে দেওয়া হয়, সেখানেই রাত কাটান পর্যটকেরা।

গতকাল, বুধবার সকাল থেকেই পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় নামে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই পথে যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হবে। কিছু পর্যটককে লাচুংয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া গেলেও, ঝুঁকি এড়াতে অনেকেই সফর মাঝপথেই বাতিল করে গ্যাংটকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

মঙ্গন জেলার প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। যাঁরা আটকে পড়েছিলেন, তাঁদের সবাইকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে সমস্যা এখনও পুরোপুরি কাটেনি। উত্তর সিকিম জুড়ে বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে ধস নামার আশঙ্কা থেকেই যাচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন বৃষ্টি চলতে পারে। ফলে লাচেন, লাচুং এবং সংলগ্ন এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, দীর্ঘদিন পর সম্প্রতি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল উত্তর সিকিমের জনপ্রিয় গন্তব্যগুলি—লাচেন, গুরুদংমার লেক ও লাচুং। তুষারপাতের টানে পর্যটকদের ভিড়ও বাড়ছিল। কিন্তু আচমকা এই ধস পরিস্থিতি সেই স্বাভাবিক ছন্দে ফের বিঘ্ন ঘটাল।

পর্যটকদের জন্য প্রশাসনের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে—পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উত্তর সিকিমে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।


```