Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শোভাবাজারের দেওয়ালে ভারতবর্ষজুড়ে নানা ভাষায় 'মা মমতা', একুশের প্রস্তুতি তুঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইকে কেন্দ্র করে যুব তৃণমূলের নতুন প্রয়াস চোখে পড়ল উত্তর কলকাতায়। আজ, রবিবার, শোভাবাজার অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল বড় দেওয়ালে আঁকা হয়েছে ভারতের মানচিত্র। তাতে ভারতের যে কটি রাজ্য রয়েছে, তার স

শোভাবাজারের দেওয়ালে ভারতবর্ষজুড়ে নানা ভাষায় 'মা মমতা', একুশের প্রস্তুতি তুঙ্গে

শেষ আপডেট: 18 July 2021 12:48

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইকে কেন্দ্র করে যুব তৃণমূলের নতুন প্রয়াস চোখে পড়ল উত্তর কলকাতায়। আজ, রবিবার, শোভাবাজার অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল বড় দেওয়ালে আঁকা হয়েছে ভারতের মানচিত্র। তাতে ভারতের যে কটি রাজ্য রয়েছে, তার সব কটিতে সে রাজ্যের নিজস্ব ভাষায় লেখা রয়েছে 'মা মমতা'। রাজনৈতিক মহলে মা বা আম্মা নামে শুধুমাত্র জনপ্রিয় ছিলেন জয়ললিতা। মমতা বন্দ্যোপাধ্যায় বরং বেশি জনপ্রিয় 'দিদি' হিসেবেই। কিন্তু এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গেও যুক্ত হল 'মা'। যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেভাবে মায়ের মতো সারা বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় আঁকড়ে ধরে রেখেছেন, ঠিক সেভাবেই সারা ভারতবর্ষও চায় যেন মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে আঁকড়ে ধরে রাখেন। তাই আজ এই উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। বাংলার বাইরে যে এবারের একুশে জুলাইকে নিয়ে যেতে চাইছে তৃণমূল, তা আগেই জানা গিয়েছে। দিল্লি, পাঞ্জাব, ত্রিপুরায় সেসবের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে। জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দিদির বক্তৃতা শোনানো হবে আগরতলা থেকে অমৃতসর। শুধু তাই নয়, দক্ষিণ ভারতের দেওয়ালেও ইতিমধ্যেই ছাপ রেখেছে তৃণমূল। তামিলনাড়ুর দেওয়ালে আম্মা হিসেবে তুলে ধরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তামিল ভাষাতেই লেখা হয়েছে একুশের প্রচার। তামিল রাজনীতিতে আম্মা অতি পরিচিত নাম। জয়ললিতাকে মা অর্থাৎ আম্মা বলেই সম্বোধন করত তামিল জনতা। কার্যত আম্মা-আবেগেই তামিলনাড়ুর মসনদ ছিল এআইএডিএমকে-র দখলে। কিন্তু তিনি চোখ বুজতেই তাঁর দলে শুরু হয়ে যায় গোষ্ঠী কোন্দল। পনির সেলভম, পালানিস্বামী, শশীকলার লড়াইয়ে বিদীর্ণ জয়ললিতার দলকে এবার ক্ষমতা থেকে সরতে হয়েছে। দেখা গেল সেই রাজ্যেই নতুন আম্মা হিসেবে দেওয়ালে আঁকা হয়েছে মমতার ছবি। এবার উত্তর কলকাতায় দেখা গেল তেমনই চিত্র। দলীয় যুব কর্মীরা দাবি করছেন, মোদীর বিকল্প হিসেবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন, যিনি সারা ভারতবর্ষকে ভাল রাখতে পারেন। তাই ১২ ফুট বাই ১৬ ফুট চওড়া দেওয়ালে ভারতবর্ষের মানচিত্র এঁকে তার প্রতিটি রাজ্যের ভিন্ন ভাষায় তাঁরা লিখলেন মা মমতা। কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই জানিয়েছিলেন, দেশের কোণায় কোণায় দলকে পৌঁছে দেওয়া তাঁর লক্ষ্য। এও জানিয়েছিলেন , যে যে রাজ্যে তৃণমূল ইউনিট খুলবে সেখানে সেখানে সরকার গড়ার জন্যই ঝাঁপাবে। চারটে-পাঁচটা বিধায়ক জেতার জন্য নয়। তখনই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তৃণমূল প্রথম টার্গেট কী? ত্রিপুরা? জবাবে অভিষেক বলেছিলেন, নির্দিষ্ট পরিকল্পনার পরেই তিনি তা জানাবেন। সর্বভারতীয় তৃণমূলের তরফে এখনও তেমন কোনও পরিকল্পনা সরকারি ভাবে জানানো হয়নি। তবে একুশের একুশে জুলাইকে কার্যত জাতীয় স্তরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল।

```