Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেদার-বদ্রী মুড়েছে তুষার-চাদরে, মরশুমের প্রথম বরফে চনমন করছে উত্তর ভারত

  দ্য ওয়াল ব্যুরো: উত্তুরে হাওয়া গায়ে লাগা শুরু হয়ে গেছে, শীত ইতিমধ্যেই কড়া নাড়ছে উত্তর ভারতে। তাপমাত্রার পারদ এখনই যথেষ্ট নেমে গেছে উত্তরাখণ্ডে। বলা যেতেই পারে উত্তর ভারতের বাতাসে এখন বয়ে চলেছে স্নিগ্ধতা। ভারতের অন্যতম তীর্থস্থান ক

কেদার-বদ্রী মুড়েছে তুষার-চাদরে, মরশুমের প্রথম বরফে চনমন করছে উত্তর ভারত

শেষ আপডেট: 6 November 2020 13:32

  দ্য ওয়াল ব্যুরো: উত্তুরে হাওয়া গায়ে লাগা শুরু হয়ে গেছে, শীত ইতিমধ্যেই কড়া নাড়ছে উত্তর ভারতে। তাপমাত্রার পারদ এখনই যথেষ্ট নেমে গেছে উত্তরাখণ্ডে। বলা যেতেই পারে উত্তর ভারতের বাতাসে এখন বয়ে চলেছে স্নিগ্ধতা। ভারতের অন্যতম তীর্থস্থান কেদার-বদ্রী, আর এবছর শীতের শুরুতেই সেখানে শুরু হয়েছে তুষারপাত। রবিবার বিকেলে অন্যতম বিখ্যাত ধাম কেদারনাথে শুরু হয় হালকা তুষারপাত। এবছরে এই নিয়ে দুবার বরফপাত হয়েছে তীর্থক্ষেত্রে। জানা গেছে তাপমাত্রাও নেমেছিল ৪ ডিগ্রিতে। তবে সেই দিনের সর্ব্বোচ্চ তাপমাত্রাও ছিল অনেক কম, মাত্র ১৬ ডিগ্রি। কেদারনাথ ছাড়াও তুঙ্গনাথ, মদমহেশ্বর এবং কালীশিলার পাহাড়েও মাঝারিমাপের তুষারপাত হয়েছিল। পঞ্চচুল্লি, নন্দাদেবী-সহ হিমালয়ের আরও উঁচু অঞ্চলগুলোতে তীব্র তুষারপাত হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, তাপমাত্রা সর্বনিম্ন ৫ ডিগ্রিতে নেমেছিল। উত্তরাখণ্ডের চামোলি অঞ্চলে ভারী তুষারপাতের সঙ্গে সঙ্গে আরও একটি তীর্থক্ষেত্র বদ্রীনাথেও তুষারপাতের খবর পাওয়া গেছে। তাপমাত্রার পারদ নেমে যাওয়ার ফলে বদ্রীনাথের জলাশয়গুলোও বরফে পরিণত হয়েছিল। বদ্রীনাথের গ্রীষ্মকালীন তাপমাত্রার থেকে যথেষ্ট তাপমাত্রা হেরফের হয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে। রবিবার সকালেও সকল তীর্থযাত্রীদের তাঁবুতে এবং ঝোপঝাড়ের মধ্যে বরফের আস্তরণ পড়ে থাকতে দেখা যায়। তাপমাত্রা অতিরিক্ত নিম্নমুখী হওয়ার কারণে বদ্রীনাথের সকল জলাশয় হিমশীলত হয়ে যায়, ফলত তীর্থযাত্রীদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অত্যধিক ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে অনেক তীর্থযাত্রীরা আগুন জ্বালানোর ব্যবস্থা করেন। শুধু কেদার-বদ্রী নয়, নীলকান্ত, নারায়ণ পর্বত এবং হেমকুণ্ড সাহিবেও প্রচুর তুষারপাতের খবর পাওয়া গেছে। ডিসেম্বর আসার আগেই বরফে ঢেকে গেছে ভারতের উত্তর। সেজে উঠতে শুরু করেছে প্রকৃতি, তার নিজের ছন্দে।

```