Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সব জেলা পরিষদই তৃণমূলের দখলে, প্রায় অর্ধেক বিরোধী শূন্য!

দ্য ওয়াল ব্যুরো: ত্রিস্তর পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) শেষ হয়েছে বাংলায়। মঙ্গলবার সকাল থেকে ভোটের গণনা শুরু হয়েছিল ৩৩৯ গণনা কেন্দ্রে। প্রথমে গ্রাম পঞ্চায়েতের ভোট গোণা হয়েছে, তার পর পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের (Zila Parish

সব জেলা পরিষদই তৃণমূলের দখলে, প্রায় অর্ধেক বিরোধী শূন্য!

শেষ আপডেট: 12 July 2023 10:24

দ্য ওয়াল ব্যুরো: ত্রিস্তর পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) শেষ হয়েছে বাংলায়। মঙ্গলবার সকাল থেকে ভোটের গণনা শুরু হয়েছিল ৩৩৯ গণনা কেন্দ্রে। প্রথমে গ্রাম পঞ্চায়েতের ভোট গোণা হয়েছে, তার পর পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের (Zila Parishad) ভোট গণনা শুরু হয়। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, অর্থাৎ বুধবার বেলা তিনটে পর্যন্ত তা পুরোপুরি শেষ হয়নি।

এখনও পর্যন্ত যা ফল সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বাংলার (West Bengal) গ্রাম পঞ্চায়েতে শাসক দল তৃণমূলেরই আধিপত্য বজায় থাকছে। ২০টি জেলা পরিষদের মধ্যে ২০টিতেই জিতে গিয়েছে জোড়াফুল। তারমধ্যে প্রায় অর্ধেক জেলা পরিষদে বিরোধী কোনও আসন জিতে পারেনি। কোনও কোনও জেলা পরিষদে বিরোধীরা দুটো বা তিনটে আসনে জিতেছেন।

এবার পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু, কয়লা পাচারের অভিযোগে জর্জরিত ছিল তৃণমূল। অনেকের ধারণা ছিল জেলা পরিষদের ভোটাভুটিতে তার প্রভাব পড়বে। কারণ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে একেবারের পাড়ার রসায়নে ভোট হয়। পারস্পরিক রেষারেষি, ছোট খাটো বিষয়ও সেখানে বড় হয়ে ওঠে। কিন্তু জেলা পরিষদে প্রতীক দেখে ভোট দেয় মানুষ।

দিনের শেষে দেখা গেল, অনুব্রত-বিহীন বীরভূম, শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর কিংবা অধীর চৌধুরীর মুর্শিদাবাদে সর্বত্রই জেলা পরিষদ দখল করেছে শাসক দল।

বিরোধী দলনেতা শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে আশানরূপ ফল করতে পারেনি বিজেপি। এই জেলার জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ১৪টি গেছে গেরুয়া শিবিরের দখলে, বাকি সব আসনে তৃণমূল জিতেছে। পঞ্চায়েত সমিতিতেও প্রায় একই ছবি। ২৫টি ব্লকের মধ্যে ১৯টি তৃণমূল পেয়েছে, ৪টি বিজেপি ও ২টি এখনও ত্রিশঙ্কু।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জেলা পরিষদ (Zila Parishad) বিরোধী শূন্য জয় পেয়েছে তৃণমূল---

পশ্চিম মেদিনীপুর (৬০ আসন), ঝাড়গ্রাম(১৯ আসন), দক্ষিণ দিনাজপুর (২১ আসন), উত্তর ২৪ পরগনা (৬৬ আসন), হাওড়া (৪২ আসন), আলিপুরদুয়ার (১৮ আসন), জলপাইগুড়ি (২৪ আসন), পশ্চিম বর্ধমান (১৮ আসন), পূর্ব বর্ধমান (৬৬ আসন)।

এবার দেখে নেওয়া যাক, বাকি জেলা পরিষদের (Zila Parishad) কোন দল কত আসন পেয়েছে---

  • পূর্ব মেদিনীপুর: মোট ৭০টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৫৬। বিজেপি পেয়েছে ১৪টি আসন।
  • কোচবিহার: ৩৪টি আসনের মধ্যে ৩২টি তৃণমূলের দখলে। ২টি বিজেপি পেয়েছেন
  • উত্তর দিনাজপুর: ২৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২৬টি। ৩টি কংগ্রেস।
  • বাঁকুড়া: মোট ৫৬টি আসনের মধ্যে ১টি আসন বাদে সবই তৃণমূলের দখলে। সেই একটি আসন পেয়েছে বিজেপি।
  • হুগলি: ৫৩টি আসনের মধ্যে ৫১টি তৃণমূল পেয়েছে। ২টি পেয়েছে বিজেপি।
  • মুর্শিদাবাদ: অধীরের জেলাতেও জয়জয়কার তৃণমূলেরই। জেলা পরিষদের ৭৮টি আসনের মধ্যে ৭২টি পেয়েছে ঘাসফুল শিবির। ৪টি কংগ্রেস, ২টি সিপিএম পেয়েছে।
  • মালদহ: ৪৩টি আসনের মধ্যে ৩৪টি তৃণমূল, ৪টি বিজেপি ও ৫টি কংগ্রেস পেয়েছে।
  • বীরভূম: অনুব্রত-বিহীন বীরভূমেও সবুজ ঝড়। একটি মাত্র আসন কংগ্রেস জিতেছে। বাকি সব তৃণমূলের দখলে।নদিয়া: ৫২টি আসনের মধ্যে ৪৬টি পেয়েছে তৃণমূল। বাকি সব বিজেপির দখলে।
  • পুরুলিয়া: ৪৫টি আসনের মধ্যে ৪২টি তৃণমূলের দখলে, ২টি পেয়েছে বিজেপি। অন্যান্যরা পেয়েছে ১টি আসন।
  • দক্ষিণ ২৪ পরগনা: এই জেলা পরিষদের ৮৫টি আসনের মধ্যে ৮৪টি আসনে তৃণমূল জয় পেয়েছে। ১টি অন্যান্যদের দখলে।

পঞ্চায়েত ভোটে জেতার পরেও সার্টিফিকেট দিতে অনীহা! জেলাশাসকদের গুরুত্ব দিয়ে দেখতে বলেন রাজীব


```