Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভয়াবহ খুন শক্তিগড়ে, ভর সন্ধেয় ধারালো অস্ত্রে কোপানো হল যুবককে

দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ খুনের ঘটনা শক্তিগড়ে। বছর উনিশের এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে মাঠ থেকে। সারা শরীরে আঘাতের চিহ্ন। সোমবার ভর সন্ধেয় এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের হীরাগাছি এলাকায় (Shaktigarh)। প্রাথমিকভাবে এই ঘটনা খুন বলে

ভয়াবহ খুন শক্তিগড়ে, ভর সন্ধেয় ধারালো অস্ত্রে কোপানো হল যুবককে

শেষ আপডেট: 11 April 2023 02:04

দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ খুনের ঘটনা শক্তিগড়ে। বছর উনিশের এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে মাঠ থেকে। সারা শরীরে আঘাতের চিহ্ন। সোমবার ভর সন্ধেয় এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের হীরাগাছি এলাকায় (Shaktigarh)। প্রাথমিকভাবে এই ঘটনা খুন বলেই মনে করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ভর সন্ধেয় এমন একটি ঘটনায় থমথমে পরিস্থিতি গোটা গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম তন্ময় মালিক। চন্দননগরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধেবেলা মাঠের মাঝখানে তাঁকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা খুন করল তা বুঝতে পারছে না মৃতের পরিবার।

তন্ময় মালিক ওরফে সোনু নামে ওই যুবকের বাড়ি হীরাগাছির ঘোষপাড়ায়। তন্ময় চন্দননগরে তাঁর মায়ের কাছে থাকতেন। সোমবার বিকেলে চন্দননগর যাওয়ার জন্য বাড়ি থেকে বাবার সঙ্গে বেরিয়েছিলেন তন্ময়। মোটরবাইকে করে হীরাগাছি রেল গেটের কাছে তাঁকে নামিয়ে দেন বাবা তাপস মালিক। সেখান থেকে ছেলের চন্দননগর যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তাপস বাবু।

কামাখ্যা এক্সপ্রেসে চলল পরপর গুলি, এনজেপি স্টেশনে ঢোকার মুখে আততায়ীর হামলায় মৃত ১

বাড়ি ফিরে আসার ঘণ্টাখানেকের মধ্যে ফোন যায় তাপস বাবুর কাছে। ছুটে এসে তিনি দেখেন মাঠের মধ্যে পড়ে রয়েছে ছেলের নিথর দেহ। স্থানীয় বাসিন্দারাই মাঠের মধ্যে তন্ময়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে খবর দেন বলে জানিয়েছেন তন্ময়ের বাবা। তিনি জানিয়েছেন, তাঁর ছেলে আইটিআই পাশ করেছিলেন কিছুদিন আগেই।

পুলিশ জানিয়েছে, তন্ময়ের মৃতদেহের পাশে তাঁরই এক বন্ধুর ব্যাগ পাওয়া গেছে। পিন্টু মুর্মু নামে সেই বন্ধুরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। খুনের তদন্তের পাশাপাশি ওই বন্ধুরও খোঁজ করছে পুলিশ। জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে বার বার আঘাত করা হয়েছে তন্ময়ের শরীরে। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, কয়েকদিন আগে এই শক্তিগড়েই খুন হন ব্যবসায়ী রাজু ঝা। ল্যাংচা হাবে মিষ্টি খেতে গিয়েছিলেন ওই ব্যবসায়ী। সেই সময়ই গুলি করে খুন করা হয় তাঁকে।


```